গাছ কেটে বিষাক্ত নগরে পরিণত করেছে সরকার: রিজভী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ০৩:২৫ পিএম


গাছ কেটে বিষাক্ত নগরে পরিণত করেছে সরকার: রিজভী
ছবি : সংগৃহীত

দেশের বন-বাগান উজাড় করে তথাকথিত উন্নয়নের নামে গাছপালা কেটে এক বিষাক্ত নগরে পরিণত করেছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী দল আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, সরকারের মন্ত্রী-এমপিদের কথাবার্তায় মনে হচ্ছে এটি তাদের বাপ-দাদার সম্পত্তি। আর বাদবাকি মানুষ বাংলাদেশের দ্বিতীয় শ্রেণির নাগরিক। ওরা যেভাবে বলবে, সেভাবেই চলবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই। বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলেন। নির্বাচন কমিশন শেখ হাসিনার ভাষায় কথা বলে। পুলিশ যুবলীগ-ছাত্রলীগের ভাষায় কথা বলে। তাহলে মানুষ যাবে কোথায়?

তিনি আরও বলেন, দেশটা তাবদাহে জ্বলেপুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী সরকার। এটি সরকারের ভুল নীতির জন্য। সরকার তথাকথিত উন্নয়ন দেখানোর জন্য প্রকৃতির শ্বাস-প্রশ্বাস বন্ধ করে দিয়েছে কৃত্রিমভাবে।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুবদলের সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ইমতিয়াজ বকুল, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission