ডু অর ডাই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে দিল্লি

স্পোর্টস ডেস্ক. আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ০৭:৩৮ পিএম


আইপিএল ২০২৪
ছবি- বিসিসিআই

চলমান আইপিএলে প্লে-অফ নিশ্চিত করার লড়াইয়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে দলগুলো। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস। নিজেদের ১২তম ম্যাচে উড়তে থাকা রাজস্থানের মুখোমুখি হয়েছে তারা। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দিল্লির।

মঙ্গলবার (৭ মে) হাইভোল্টেজ ম্যাচে টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজস্থান রয়্যালস।

দিল্লি ক্যাপিটালসের একাদশ: ঋষভ পান্ত (অধিনায়ক), জ্যাক ফ্রেসার, ত্রিস্তান স্টাবস, মুকেল কুমার, অক্ষর প্যাটেল, সাই হোপ, গুলবাদিন নাইব, কুলদ্বীপ যাদব, অভিষেক পোরেল, ইশান্থ শর্মা ও খলিল আহমেদ।

রাজস্থান রয়্যালস একাদশ : যশস্বী জয়সওয়াল, সাঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, দোনেভান ফেরিরা, রোভম্যান পাওয়েল, শুভাম ডুবেই, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আভেস খান, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission