ভবনের জন্য খোঁড়া গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ১০:৩৩ পিএম


ভবনের জন্য খোঁড়া গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে পাকা ভবনের পিলারের জন্য খোঁড়া গর্তে জমে থাকা পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বিজ্ঞাপন

শনিবার (১১ মে) দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো, তাহিয়া আক্তার (৫) ও মো. আবদুল্লাহ (৩)। তারা চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের হেলাল উদ্দিনের সন্তান।  

বিজ্ঞাপন

শনিবার (১১ মে) রাত ৯টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের জন্য পাকা ভবন নির্মাণে পিলারের জন্য বাড়িতে গর্ত খোঁড়া হয়। গর্তগুলোর গভীরতা প্রায় ৫ ফুট। শনিবার দুপুরে রামগতিতে বৃষ্টি হয়। এতে গর্তগুলোতে পানি জমে যায়। বিকেলে খেলতে গেলে ওই গর্তে পড়ে তাহিয়া ও তার ভাই আবদুল্লাহ ডুবে যায়। পরে তাদরেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা হেলাল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তিনি আসলে তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission