নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১০:০৫ পিএম


নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারত
ফাইল ছবি

কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। 

শনিবার (২৬ এপ্রিল) বিবিসি জানায়, ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমের জন্য একটা অ্যাডভাইজরি (উপদেশ) জারি করেছে। সেখানে, সব গণমাধ্যমকে প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর রেজিমেন্টাল গতিবিধির সরাসরি সম্প্রচার এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির মন্ত্রণালয় থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ভারতের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সব গণমাধ্যম, সংবাদ সংস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রমের প্রতিবেদন প্রকাশের সময় পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং বিদ্যমান নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। 

বিবৃতিতে আরও বলা হয়, কোনো সংবাদমাধ্যমগুলো যেন সরাসরি সম্প্রচার না করে বা সে জাতীয় কোনো ভিজ্যুয়াল না দেখায়। কারণ ওই অভিযান চলাকালীন লাইভ সম্প্রচার করলে যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা এই বিষয়ে আগাম জেনে যেতে পারে। তাছাড়া, নিরাপত্তা কর্মীদের অভিযানের ওপরও এর প্রভাব পড়তে পারে। 

শুধু তাই নয়, সূত্রের ভিত্তিতে প্রতিরক্ষা অভিযান সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা যাবে না বলেও জানানো হয়।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission