আকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতের বিমান, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ২১ মে ২০২৫ , ১১:২১ পিএম


আকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতের বিমান, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ভয়াবহ ঝড়ের কবলে পড়েছিল ভারতের ইন্ডিগোর একটি বিমান। বিমানটি বুধবার রাজধানী দিল্লি থেকে কাশ্মীরের শ্রীনগরে যাচ্ছিল। তখনই হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ের মধ্যে পড়ে যায় । ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বিমানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২১ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক্সে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ভেতর আতঙ্কগ্রস্ত যাত্রীরা চিৎকার করছেন। এ সময় অনেকে সৃষ্টিকর্তার নাম জোরে জোরে উচ্চারণ করছিলেন। যিনি ভিডিও করেছেন তার চেহারাতেও আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল।

বিজ্ঞাপন

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।

এয়ারলাইনসটি এক বিবৃতিতে জানায়, পাইলট ও ক্রুরা সাধারণ প্রটোকল অনুসরণ করেন ও বিমানটি নিরাপদে অবতরণ করেছে। এরপর আতঙ্কিত যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। বিমানটি আপাতত গ্রাউন্ডে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণ শেষে এটি আবারও আকাশে উড়বে।

বিজ্ঞাপন

ওয়াইস মাকবুল নামে এক যাত্রী মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, আমি বিমানে ছিলাম এবং বাড়িতে যাচ্ছিলাম। এটি ছিল সাক্ষাৎ মৃত্যুর অভিজ্ঞতা। বিমানের নাক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় সবার মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং মানুষ চিৎকার করছিল। সবাই ভয় পেয়ে যায়।

আরটিভি/এফএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission