কাজাখস্তানে জোরপূর্বক বিয়ে ও কনে অপহরণ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৩৯ পিএম


কাজাখস্তানে জোরপূর্বক বিয়ে ও কনে অপহরণ নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

কাজাখস্তানে নিষিদ্ধ হলো জোরপূর্বক বিয়ে ও কনে অপহরণ। মধ্য এশিয়ার এই দেশে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন আইন কার্যকর হয়েছে। দেশটিতে নারীর অধিকার নিয়ে বাড়তি সচেতনতা তৈরি হলেও এ ধরনের প্রথা এখনও টিকে আছে।

বিজ্ঞাপন

কাজাখ পুলিশ এদিন এক বিবৃতিতে জানিয়েছে, কারও ওপর জোর করে বিয়ে চাপিয়ে দেওয়া এখন থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

পুলিশ আরও বলেছে, এসব পরিবর্তনের উদ্দেশ্য হলো জোরপূর্বক বিয়ে ঠেকানো এবং বিশেষ করে নারী ও কিশোরীদের মতো ঝুঁকিপূর্ণ শ্রেণিকে সুরক্ষা দেওয়া।

বিজ্ঞাপন

কনে অপহরণকেও এই আইনে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে, কেউ অপহৃত ব্যক্তিকে স্বেচ্ছায় ছেড়ে দিলে ফৌজদারি দায় থেকে মুক্তি পাওয়া যেত। এখন সেই সুযোগ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

কাজাখস্তানজুড়ে জোরপূর্বক বিয়ের সঠিক পরিসংখ্যান নেই। কারণ এতদিন ফৌজদারি বিধিতে এ বিষয়ে আলাদা কোনো ধারা ছিল না। তবে এ বছরের শুরুর দিকে এক আইন প্রণেতা জানান, গত তিন বছরে পুলিশ এ ধরনের ২১৪টি অভিযোগ পেয়েছে।

বিজ্ঞাপন

এ প্রথা প্রতিবেশী কিরগিজস্থানেও বিদ্যমান, যেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতা ও অভিযোগকারীদের প্রতি সামাজিক কলঙ্কের আশঙ্কার কারণে বেশির ভাগ ক্ষেত্রেই এসব অপরাধ শাস্তিহীন থেকে যায়।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission