গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ১৪১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:১৪ এএম


গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ১৪১
গাজার একটি ত্রাণকেন্দ্রে ত্রাণপ্রত্যাশীদের ভিড়। ছবি: আনাদোলু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৪১ জনে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এতে বলা হয়, গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬৫ হাজার ১৪১ জনে পৌঁছেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন ফিলিস্তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৭৯ জন মারা গেছেন। আহত হয়েছেন ২২৮ জন। 

বিবৃতিতে আরও বলা হয়, আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৩ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত এভাবে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫১৩ ও আহত হয়েছেন ১৮ হাজার ৪১৪ জনের বেশি।

এ ছাড়া অপুষ্টি ও অনাহারে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ নিয়ে অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন ৪৩৫ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ১৪৭টি শিশু।

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও থেমে নেই তাদের বর্বরতা। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission