এবার নোবেল বিজয়ীরা পুরস্কার হিসেবে কত টাকা পাচ্ছেন?

আরটিভি নিউজ

শনিবার, ১১ অক্টোবর ২০২৫ , ০৯:৪৩ পিএম


এবার নোবেল বিজয়ীরা পুরস্কার হিসেবে কত টাকা পাচ্ছেন?
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গুলোর মধ্যে অন্যতম হলো নোবেল। প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ইতোমধ্যে ২০২৫ সালে নোবেল পুরস্কার বিজয়ীদের নামও ঘোষণা করা হয়েছে।

তবে অনেকের মনে প্রশ্ন জেগেছে চলতি বছর মর্যাদাপূর্ণ এই পুরস্কারের অর্থমূল্য কত ধরা হয়েছে। জানা গেছে, এবার নোবেলের অর্থমূল্য ধরা হয়েছে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (SEK)। 

আরও পড়ুন

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪ কোটি ১৯ লাখ টাকা (এক ক্রোনা সমান ১২.৯০ টাকা ধরে)। নোবেল পুরস্কার বিজয়ীকে মূলত তিনটি উপহার প্রদান করা হয়। 

এগুলো হলো- স্বর্ণপদক, যা ১৮ ক্যারেট সবুজ সোনায় তৈরি এবং ২৪ ক্যারেট সোনায় প্রলেপিত পদক। নোবেল কমিটির পক্ষ থেকে দেওয়া একটি সম্মাননাপত্র সনদ  ও  অর্থ পুরস্কার হিসেবে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা, যা বিজয়ীকে দেয়া হয়। 

এক্ষেত্রে একাধিক বিজয়ী হলে তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। আর নোবেল পুরস্কার বিজয়ীরা সাধারণত এই অর্থ পুরস্কার বিভিন্ন দাতব্য কাজে দান করেন, যা মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission