বই পড়ায় তলানিতে বাংলাদেশ, শীর্ষে কোন দেশ?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ০৪:৩৬ পিএম


বই পড়ায় তলানিতে বাংলাদেশ
বাংলাদেশের লাইব্রেরিতে ইদানিং পাঠকের আনাগোনা নেই বললেই চলে। ছবি: সংগৃহীত

ডিজিটাল মাধ্যমের জয়জয়কারের এই যুগে ক্রমেই বই থেকে দূরে সরে যাচ্ছে মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি করুণ অবস্থা তৃতীয় বিশ্বের। তবে, এখনও কাগজের বইয়ের আবেদন হারিয়ে যায়নি একেবারে; বিশেষ করে উন্নত বিশ্বের মানুষেরা তাদের উল্লেখযোগ্য একটা সময় ব্যয় করেন বই পড়ার পেছনে।  

বিজ্ঞাপন

সম্প্রতি বইয়ের পাঠক নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন। ১০২টি দেশের পাঠক নিয়ে করা এক জরিপ বলছে, বই পড়ার আগ্রহে উদ্বেগজনকভাবে ভাটা পড়েছে বাংলাদেশের মানুষের মধ্যে।

২০২৪ সালে প্রকাশিত এই বৈশ্বিক তালিকা অনুযায়ী, বিশ্বে বই পড়ার পেছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৭ ঘণ্টা বই পড়ার পেছনে ব্যয় করেন মার্কিনিরা, যা বছরে প্রায় ৩৫৭ ঘণ্টার সমান। 

বিজ্ঞাপন

বইপ্রেমী দেশের তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত। ভারতের মানুষের সাপ্তাহিক গড় পড়ার সময় যুক্তরাষ্ট্রের তুলনায় মাত্র ৫ মিনিট কম, প্রায় ৭ ঘণ্টা। বছরে মোট পড়ার সময় ৩৫২ ঘণ্টা। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যের মানুষদেরও পড়ার অভ্যাস বেশ ভালো। যুক্তরাজ্যের একজন নাগরিক প্রতি সপ্তাহে গড়ে সাড়ে ৬ ঘণ্টা বই পড়েন, যা বছরে প্রায় ৩৪৩ ঘণ্টার সমান।

ইউরোপের আরেক দেশ ফ্রান্স রয়েছে তালিকার চতুর্থ অবস্থানে। ফরাসিরা প্রতি সপ্তাহে বই পড়ার জন্য সময় দেন প্রায় ৫ ঘণ্টা ৫০ মিনিট। বছরে এর পরিমাণ দাঁড়ায় ৩০৫ ঘণ্টায়। আর বিশ্বের সবচেয়ে বইপ্রেমী দেশের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ইতালি। ইতালির নাগরিকেরা প্রতি সপ্তাহে গড়ে ৫ ঘণ্টা ২০ মিনিট বই পড়েন, বাৎসরিক হিসাবে তা প্রায় ২৭৮ ঘণ্টা। 

বিজ্ঞাপন

অন্যদিকে তালিকায় বাংলাদেশ রয়েছে ৯৭ তম স্থানে। বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে বই পড়েন মাত্র ২.৭৫টি। পড়ার পেছনে তারা বছরে ব্যয় করেন মাত্র ৬২ ঘণ্টা সময়। তালিকায় বাংলাদেশের পরে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত (৬০ ঘণ্টা), সৌদি আরব (৬০ ঘণ্টা), পাকিস্তান (৬০ ঘণ্টা), ব্রুনেই (৬০ ঘণ্টা) ও আফগানিস্তান (৫৮ ঘণ্টা)। 

আরটিভি/এসএইচএম-টি

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission