পৃথিবীর ভূগর্ভস্থ অন্ধকারে মিলল মাকড়সার বিশাল আস্তানা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ০৮:৪২ পিএম


পৃথিবীর ভূগর্ভস্থ অন্ধকারে মিলল মাকড়সার বিশাল আস্তানা
ছবি: সংগৃহীত

রোমানিয়ান গবেষকরা ভূগর্ভস্থ একটি গুহায় আবিষ্কার করেছেন এক বিরাট মাকড়সার জাল, যা ১০০ বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত। এই ‘বিশ্বের বৃহত্তম’ মাকড়সার জাল গ্রীস ও আলবেনিয়ার সীমান্তবর্তী সালফার গুহায় পাওয়া গেছে। গুহার দেয়াল ও ছাদে একসঙ্গে প্রায় ১ লাখ ১০ হাজারেরও বেশি মাকড়সার ঘন জাল ছড়িয়ে রয়েছে।

বিজ্ঞাপন

গবেষণায় জানা গেছে, গুহার এই বিশাল জাল তৈরি করেছে দুই প্রজাতির মাকড়সা—প্রায় ৬৯ হাজার ‘বার্ন ফানেল উইভার’ এবং প্রায় ৪২ হাজার ‘বামন উইভার’। স্বাভাবিকভাবে ফানেল উইভাররা বামন উইভারদের শিকার করার কথা থাকলেও, গুহার অন্ধকার ও সীমিত খাদ্যের কারণে তারা সহনশীল ও বন্ধুত্বপূর্ণ আচরণ করছে।

এই মাকড়সার বিশাল উপনিবেশের টিকে থাকার রহস্যে গবেষকরা আবিষ্কার করেছেন এক জটিল খাদ্য চক্র। গুহার সালফার অণুজীবকে বাঁচায়, যা খেয়ে মাছির মতো পোকার শূককীট জন্মায়। সেই শূককীট পূর্ণাঙ্গ মাছিতে পরিণত হয়ে গুহায় উড়ে বেড়ায়, যা লক্ষাধিক মাকড়সার প্রধান খাদ্য। এর ফলে গুহার এই মাকড়সা সাম্রাজ্য দীর্ঘদিন টিকে থাকতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গবেষণা দলের প্রধান জীববিজ্ঞানী ইস্তভান উরাক এই আবিষ্কারকে বিজ্ঞান ও প্রকৃতির জন্য অসাধারণ সাফল্য হিসেবে দেখছেন। এই গুহার রহস্যময় ইকোসিস্টেম নিয়ে আরও গবেষণা চলছে।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission