বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি, আঘাত হানবে যখন

আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ১২:১১ পিএম


বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি, আঘাত হানবে যখন
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের তৎসংলগ্ন মালাক্কা প্রণালীতে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়। ‘শেন-ইয়ার’ নামের এ ঘূর্ণিঝড়টি আজই  আঘাত হানবে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) এ তথ্য জানায়।

আরও পড়ুন

আইএমডি জানায়, আজ সকালে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এবারের ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শেন-ইয়ার শব্দের অর্থ সিংহ।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড়টি ১০ কিলোমিটার গতিতে পশ্চিমাঞ্চলের দিকে এগোয়। এটি আজ দুপুর পর্যন্ত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরতে থাকবে। এরপর দুপুরের আগে স্থলে আঘাত হেনে ইন্দোনেশিয়ার উপকূল অতিক্রম করবে। আগামী ২৪ ঘণ্টা এটি ঘূর্ণিঝড়ের শক্তি ধরে রাখবে। এরপর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।

ভারতীয় আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানায়, আজ বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়ার কুতা মাকমুর থেকে ১০০ কিলোমিটার, মালয়েশিয়ার জর্জটাউন থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম, নিকোবার দ্বীপপুঞ্জ থেকে ৬০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব নিকোবার চর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছিল।

বিজ্ঞাপন

মালাক্কায় ঘূর্ণিঝড় সৃষ্টির পাশাপাশি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর, শ্রীলঙ্কার তৎসংলগ্ন এলাকায় একটি দুর্বল নিম্নচাপ অঞ্চল শনাক্ত হয়েছে।

মালাক্কা প্রণালীর এ ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়ায় আঘাত হানবে। এটি ভারত বা বাংলাদেশের দিকে আসবে না বলে জানায় ভারতের আবহাওয়া বিভাগ।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission