আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৮:৫৬ এএম


আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তের কারণে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কনস্যুলার দপ্তরে আফগান পাসপোর্টধারী কোনো ব্যক্তিকে যেন ভিসা দেওয়া না হয়, সে বিষয়ে তারবার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি, যেসব আফগানের ভিসা প্রক্রিয়াধীন ছিল, তাও তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার(২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই তথ্য জানিয়েছেন। তিনি পোস্টে উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র এবং মার্কিন জনগণের নিরাপত্তা এবং সুরক্ষার গুরুত্ব আমাদের কাছে সর্বোচ্চ। কোনোভাবেই এর সঙ্গে আপোস হবে না।

আরও পড়ুন

এই কঠোর পদক্ষেপ নেওয়ার মূল কারণ হলো—গত বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে আফগানিস্তানের নাগরিক রহমানউল্লাহ লাকনওয়ালের গুলি ছোড়ার ঘটনা। এই ঘটনায় গুরুতর আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যের মধ্যে একজন ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন

তাৎক্ষণিক অনুসন্ধানে জানা যায়, রহমানউল্লাহ লাকনওয়াল আফগানিস্তানে মার্কিন-ন্যাটো বাহিনীর অভিযানের সময় সিআইএ-এর এজেন্ট হিসেবে কাজ করতেন। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমতিক্রমে তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

বুধবার বন্দুক হামলার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর জানিয়েছিল, যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব ও স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিলেন, তাদের সবার আবেদন বাতিল করা হয়েছে। শনিবারের তারবার্তার মাধ্যমে এই পদক্ষেপকে আরও দৃঢ় করল প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission