যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আর যুদ্ধ নয়: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ১১ মার্চ ২০১৮ , ০৩:৪১ পিএম


যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আর যুদ্ধ নয়: পাকিস্তান
ফাইল ছবি

পাকিস্তান আর কখনও যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধ করবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জাতীয় পরিষদে দেয়া ভাষণে এ কথা বলেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, আফগানিস্তানসহ কয়েকটি মুসলিম দেশ প্রায়ই আশা করে যে, পাকিস্তান তাদের সীমানার ভেতরে গিয়ে তাদের হয়ে যুদ্ধ করুক। কিন্তু পাকিস্তান কখনও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো যুদ্ধে জড়াবে না।

জমিয়তে উলামায়ে ইসলাম দলের নেতা মাওলানা ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন খাজা আসিফ।

বিজ্ঞাপন

মুসলিম দেশগুলোর মধ্যকার অনৈক্য ও নানা সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, মুসলিম দেশগুলো শত্রুদের সহায়তা না করলে কোনো শত্রু দেশই মুসলমানদের ক্ষতি করতে পারত না।

তিনি আরও বলেন, এটি সবাই জানে যে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে কারা ইরাক থেকে আফগানিস্তানে এনেছে। এই গোষ্ঠীর পরবর্তী টার্গেট যে পাকিস্তান তা বলার অপেক্ষা রাখে না।

বিজ্ঞাপন

খাজা আসিফ বলেন, অতীতের শাসকরা পাকিস্তানের সার্বভৌমত্বের বিনিময়ে কেবল নিজেদের স্বার্থরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার জন্য ‘ভুয়া জিহাদ’ করেছে। এগুলো পাকিস্তানের জন্য বড় ভুল ছিল। তিনি বলেন, আফগানিস্তানের ৪৩ ভাগ এলাকা তালেবানদের দখলে। তবে এখন থেকে পাকিস্তান কেবল নিজেদের স্বার্থ রক্ষা করবে।

আরও পড়ুন: 

বিজ্ঞাপন

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission