ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক আরোপ, ইউরোপকে কটাক্ষ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম
রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। ছবি সংগৃহীত

আর্কটিক অঞ্চলের দ্বীপ গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার বিরোধ এখন প্রকাশ্য অর্থনৈতিক যুদ্ধে রূপ নিয়েছে। গ্রিনল্যান্ডে ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় ডেনমার্কসহ আটটি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই কঠোর পদক্ষেপের পরপরই ময়দানে নেমেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ ইউরোপীয় নেতাদের বিদ্রূপ করে বলেছেন, তাদের উচিত হবে না ‘নিজেদের বাবাকে’ (ডোনাল্ড ট্রাম্প) উসকানি দেওয়া। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার(১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দিমিত্রিভ ট্রাম্পের এই শুল্ক নীতিকে গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর সরাসরি সাজা হিসেবে বর্ণনা করেছেন। এর আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ট্রাম্পকে ‘ড্যাডি’ বলে সম্বোধন করেছিলেন যা টেনে দিমিত্রিভ কটাক্ষ করতে ছাড়েননি। তার মতে ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের সাথে একটি বিপজ্জনক খেলায় মেতেছে যার গাণিতিক হিসাব অত্যন্ত চড়া। তিনি দাবি করেন, গ্রিনল্যান্ডে পাঠানো প্রতিজন সেনার বিপরীতে ট্রাম্প প্রায় ১ শতাংশ করে শুল্ক আরোপ করছেন যা ইউরোপীয় অর্থনীতির জন্য বিপর্যয়কর হবে।

আরও পড়ুন

ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের দাবি গ্রিনল্যান্ডে এই দেশগুলোর ‘বিপজ্জনক সামরিক উপস্থিতি’ মার্কিন জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কোনো সমঝোতা না হলে ১ জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। ট্রাম্পের মূল লক্ষ্য হলো ডেনমার্কের কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি পুরোপুরি কিনে নেওয়া।

বিশ্লেষকরা রাশিয়ার এই উচ্চপদস্থ কর্মকর্তার মন্তব্যকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার ফাটল আরও উসকে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসন ইউরোপকে বুঝিয়ে দিচ্ছে যে মার্কিন স্বার্থের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নিলে তার চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে গ্রিনল্যান্ড ক্রয় সংক্রান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ট্রাম্প এই অর্থনৈতিক চাপ বজায় রাখার সংকল্প করেছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত