সৌদি আরবে বিদেশিদের বাড়ি কেনার সুযোগ, যত টাকা লাগবে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ , ০৬:৫১ পিএম


সৌদি আরবে বিদেশিদের বাড়ি কেনার সুযোগ, যত টাকায় লাগবে
সংগৃহীত ছবি

সৌদি আরবের পবিত্র ভূমিতে এখন থেকে বিদেশি নাগরিক ও প্রবাসীরাও ভূমির মালিক হতে পারবেন। চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন আইন অনুযায়ী সরাসরি সম্পত্তি কেনার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। যারা সৌদি আরবে কর্মরত আছেন তারা যেমন আবেদন করতে পারবেন, তেমনি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এখন রিয়াদ ও জেদ্দায় বিনিয়োগ করতে পারবেন। তবে পবিত্র মক্কা ও মদিনা শহরকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে; অর্থাৎ এই দুই পবিত্র শহরে কোনো বিদেশি সম্পত্তি কিনতে পারবেন না। মূলত ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং তেল-বহির্ভূত অর্থনীতিকে শক্তিশালী করতেই যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই সাহসী পদক্ষেপ। খবর গালফ্ নিউজের। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

নতুন এই আইনের আওতায় সৌদিতে বসবাসরত প্রবাসীরা তাদের ইকামা নম্বর ব্যবহার করে সরাসরি সরকারি পোর্টালে আবেদন করতে পারবেন। আর যারা সৌদির বাইরে থাকেন, তাদের প্রথমে সৌদি দূতাবাস থেকে একটি ডিজিটাল আইডি সংগ্রহ করতে হবে। রিয়াদ ও জেদ্দার কোন কোন এলাকায় বাড়ি কেনা যাবে, তার মানচিত্র আগামী মার্চ মাসে প্রকাশ করবে সরকার। প্রতিটি লেনদেনের ক্ষেত্রে ক্রেতাকে ৫ শতাংশ পর্যন্ত ‘রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন ট্যাক্স’ দিতে হবে। তবে বেনামে বা ভুল তথ্য দিয়ে সম্পত্তি কেনার চেষ্টা করলে ১ কোটি সৌদি রিয়াল জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্তের মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। 

আবাসন খাতের তথ্যমতে, রিয়াদ ও জেদ্দায় বর্তমানে এক রুমের একটি ফ্ল্যাট কিনতে খরচ হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা। ২ থেকে ৩ রুমের ফ্ল্যাটের দাম শুরু হবে ১ কোটি ৭০ লাখ টাকা থেকে এবং বড় বিলাসবহুল ফ্ল্যাটের ক্ষেত্রে ৩ কোটি ২৫ লাখ টাকার মতো প্রয়োজন হতে পারে। 

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission