ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
সংগৃহীত ছবি

ওয়াশিংটন ও সিউলের মধ্যকার প্রতিরক্ষা কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মাঝেই আবারও শক্তি প্রদর্শন করল পিয়ংইয়ং। মঙ্গলবার(২৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা বিভাগ এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবরটি নিশ্চিত করেছে। পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রের ওপর দিয়ে প্রায় ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করে জাপান সাগরে আছড়ে পড়ে। খবর রয়টার্সের।

আরও পড়ুন

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, উত্তর কোরিয়ার এই উস্কানিমূলক কর্মকাণ্ড জাপানের অভ্যন্তরীণ নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না। তবে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বিষয়টিকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। গত কয়েক মাস ধরেই উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেটের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। কিম জং উন সরকারের দাবি, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য হুমকি থেকে আত্মরক্ষার জন্য তারা তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে আরও আধুনিক ও সমৃদ্ধ করছে।

বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার এই সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পেছনে রাশিয়ার সাথে ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের প্রভাব থাকতে পারে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার পর উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে কৌতূহল ও উদ্বেগ দুই-ই বেড়েছে। বর্তমানে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা সিউল সফরে থাকা অবস্থায় এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ওয়াশিংটন-সিউল সামরিক জোটের আধুনিকায়ন প্রক্রিয়ার প্রতি একটি শক্তিশালী পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল
এবার হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা