ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এপস্টেইন ফাইলে চাঞ্চল্যকর অভিযোগ

ধর্ষণে নিহত দুই তরুণীকে বাংলোর মাটিতে পুঁতে রাখার দাবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ পিএম
ছবি: সংগৃহীত

মার্কিন অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত সর্বশেষ নথিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত তথাকথিত ‘এপস্টেইন ফাইল’-এ থাকা একটি ইমেইলে গুরুতর অভিযোগের কথা উঠে এসেছে।

ওই ইমেইলের প্রেরক নিজেকে এপস্টেইনের সাবেক কর্মী হিসেবে পরিচয় দিয়ে দাবি করেছেন, নিউ মেক্সিকোর জোরো র‍্যাঞ্চ এলাকায় দুইজন ‘বিদেশি তরুণীর’ মৃত্যু হয় এবং পরে তাদের মরদেহ র‍্যাঞ্চের বাংলোর মাটিতে পুঁতে রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযোগগুলো যাচাই করা হয়নি এবং নথিতে সেগুলোকে অভিযোগ হিসেবেই উল্লেখ করা হয়েছে। খবর প্রকাশ করেছে ডেইলি মেইল।

নথি অনুযায়ী, ২০১৯ সালের ২১ নভেম্বর পাঠানো ইমেইলটি পরে এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রায় ৩০ লাখ নথি প্রকাশ করে, যার অংশ হিসেবেই এই ইমেইলটি সামনে আসে। ইমেইলের প্রেরকের পরিচয় গোপন রাখা হয়েছে।

ইমেইলে প্রেরক দাবি করেন, তিনি জোরো র‍্যাঞ্চে কাজ করার সময় এসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, এপস্টেইন এবং ‘ম্যাডাম জি’ নামে পরিচিত এক ব্যক্তির নির্দেশেই দাফনের কাজ সম্পন্ন করা হয়। তবে অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ ইমেইলে সংযুক্ত করা হয়নি।

নথিতে আরও বলা হয়, ইমেইলের প্রেরক কিছু ভিডিও ফুটেজের লিংকের কথা উল্লেখ করেন এবং সেগুলোর বিনিময়ে অর্থ দাবি করেন। এফবিআই এপস্টেইনের মৃত্যুর কয়েক মাস পর এই ইমেইলটি পায়। উল্লেখ্য, জেফ্রি এপস্টেইন ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে বিচারাধীন অবস্থায় মারা যান।

প্রকাশিত নথিতে এপস্টেইনের সম্পত্তি সংক্রান্ত তথ্যও রয়েছে। জোরো র‍্যাঞ্চটি তিনি ১৯৯৩ সালে কিনেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তার মালিকানায় ছিল। পরে সেটি বিক্রি করা হয়। বিচ্ছিন্ন অবস্থান ও গোপন যাতায়াতের কারণে র‍্যাঞ্চটি আগেও আলোচনায় ছিল।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, নথিতে থাকা অভিযোগগুলো অত্যন্ত গুরুতর হলেও যাচাই-বাছাই ছাড়া সেগুলোকে চূড়ান্ত সত্য হিসেবে ধরা যায় না। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন হলে প্রকাশিত নথির ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
আরও পড়ুন
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন