ফের দুর্ঘটনা, ধ্বংস ভারতের আরও একটি তেজস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:২১ পিএম


ফের দুর্ঘটনা, ধ্বংস ভারতের আরও একটি তেজস
ছবি: সংগৃহীত

মাত্র তিন মাসের ব্যবধানে ফের দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের নিজস্ব উদ্যোগ ও প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজস। ভারতের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিয়ান এয়ার ফোরস (আইএএফ)। সংস্থাটি জানায়, গত ৭ ফেব্রুয়ারি এক আসনের (সিঙ্গেল সিট) একটি তেজস যুদ্ধবিমান প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফিরছিল। অবতরণের সময় হঠাৎ করে বিমানের ব্রেক সিস্টেম অকার্যকর হয়ে পড়ে। এর ফলে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

দুর্ঘটনার আশঙ্কা বুঝতে পেরে সময়মতো ইজেক্ট করতে সক্ষম হন পাইলট। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইএএফ।

বিজ্ঞাপন

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত তেজস যুদ্ধবিমানটি প্রথমবারের মতো ভারতের বিমান বাহিনীতে যুক্ত হয় ১৭ জানুয়ারি ২০১৫। বিমানটি তৈরি করেছে ভারতীয় কোম্পানি হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল)।

আইএএফের বিবৃতিতে আরও জানানো হয়, যে ব্যাচের বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেই ব্যাচের প্রায় ৩০টি সিঙ্গেল সিটেড তেজস বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে রয়েছে। দুর্ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে ওই ব্যাচের সব বিমান সাময়িকভাবে গ্রাউন্ডেড করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উল্লেখ্য, এটি তেজস যুদ্ধবিমানের তৃতীয় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনা ঘটে ২০২৪ সালের মার্চে, জয়সলমেরের কাছে। সে সময়ও পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে দুবাই এয়ার শো চলাকালে, যেখানে প্রাণ হারান ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নমন স্যাল। সর্বশেষ ৭ ফেব্রুয়ারির এই ঘটনা সেই তালিকায় নতুন সংযোজন।

সূত্র : দ্য হিন্দু, গালফ নিউজ

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission