বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৫১ পিএম


বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ইসরায়েল

মধ্যপ্রাচ্যের সংঘাত এখন এক অনিয়ন্ত্রিত ও ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত ‘প্রি-এম্পটিভ’ বা আগাম হামলার জবাবে ইরান বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু করেছে। 

বিজ্ঞাপন

তেহরানের পক্ষ থেকে একঝাঁক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে। এর ফলে ইসরায়েলের উত্তর ও মধ্যঞ্চলীয় জেলাগুলোতে মুহুর্মুহু সাইরেন বেজে ওঠে এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। 

আরও পড়ুন

ইসরায়েলি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ইরানের এই পাল্টা হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের ‘অ্যারো’ এবং ‘ডেভিডস স্লিং’-এর মতো শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পূর্ণ শক্তিতে কাজ করছে। তবে উত্তর ইসরায়েলে যে বিস্ফোরণগুলো শোনা গেছে, সেগুলো ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত নাকি আকাশেই ধ্বংস করার ফলে সৃষ্ট শব্দ, তা নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তর ইসরায়েলের আকাশে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখা গেছে। আইডিএফের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়স্থল বা বোমা শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ইসরায়েলের হামলার পরপরই বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক কর্মকর্তা জানান, তাদের এবারের জবাব হবে বিধ্বংসী।

এদিকে হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে ‘নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে’ বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় তেহরানে ছিলেন না খামেনেয়ি। তিনি তখন কোন শহরে ছিলেন–তা পরিষ্কার করা না হলেও প্রতিবেদনে যোগ করা হয়, খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission