ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালী বন্ধের পর ইউরোপে গ্যাসের দাম বেড়ে ৭৮৫ ডলার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্তৃক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণার পর বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কালো মেঘ ঘনীভূত হয়েছে। এই ঘোষণার তাৎক্ষণিক প্রভাবে ইউরোপীয় গ্যাসবাজারে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে।

লন্ডনের আইসিই এক্সচেঞ্জের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউরোপে প্রতি হাজার ঘনমিটার গ্যাসের দাম এক লাফে ৭৮৫ ডলারে পৌঁছেছে। এটি ২০২৩ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ মূল্যের রেকর্ড এবং মাত্র এক দিনের ব্যবধানে গ্যাসের দাম বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী হলো বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। বৈশ্বিক খনিজ তেলের এক-পঞ্চমাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বিশাল অংশ এই রুট দিয়ে পরিবাহিত হয়। সোমবার (২ মার্চ) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও হামলার হুঁশিয়ারি আসার পর থেকেই আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও দিনের শেষ ভাগে দাম কিছুটা কমে ৭০০ ডলারে নেমে আসে, তবুও বাজারের এই অস্থিরতা কাটেনি।

আরও পড়ুন

ইউরোপের এই গ্যাস সংকটে নতুন মাত্রা যোগ করেছে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ‘কাতার এনার্জি’র সাম্প্রতিক ঘোষণা। ইরানি ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তাদের এলএনজি উৎপাদন সাময়িকভাবে স্থগিত করেছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পর কাতার বিশ্বের তৃতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ। বছরে ৭৭ মিলিয়ন টন গ্যাস উৎপাদনকারী এই দেশটি সরবরাহ বন্ধ রাখলে ইউরোপের শিল্প-কারখানা ও গৃহস্থালি কাজে ব্যবহৃত গ্যাসের তীব্র সংকট তৈরি হবে।

বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং কাতারের উৎপাদন স্থগিত হওয়ার ফলে সেই বিকল্প পথটিও এখন রুদ্ধপ্রায়। এর ফলে কেবল গ্যাসের দামই বাড়বে না, বরং সার উৎপাদন থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে খরচ বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আইসিই এক্সচেঞ্জের তথ্য বলছে, বাজারের এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে দাম ১ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্তিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান।।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নারীদের পাচার করে নির্যাতন, ভিডিওবার্তায় জানানোর পর চক্রের হোতা গ্রেপ্তার
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
হঠাৎ পুতিনকে নিয়ে আতঙ্কে ইউরোপ!