ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চায় ট্রাম্প, প্রস্তাব নাকচ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম
ফাইল ছবি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার বিরতি চেয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার (২ এপ্রিল) একটি তৃতীয় দেশের মাধ্যমে ইরানের কাছে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকে বসতে আগ্রহী নয়।

যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলোকে তারা ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি শুক্রবার (৩ এপ্রিল) এক বেনামি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বুধবার (১ এপ্রিল) একটি নাম প্রকাশ না করা তৃতীয় দেশের মাধ্যমে ওয়াশিংটন এই প্রস্তাবটি তেহরানের কাছে পাঠিয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানই মূলত যুদ্ধবিরতির জন্য অনুরোধ করছে। তবে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের সেই দাবি নাকচ করে দেওয়া হয়েছে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাও এখন মুখ থুবড়ে পড়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকে বসতে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলোকে তারা 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছে।

অন্যদিকে, ইরান নিজেদের পক্ষ থেকে আলোচনার জন্য দুটি প্রধান শর্ত দিয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্যের সকল সামরিক ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে এবং দ্বিতীয়ত, যুদ্ধে ইরানের স্কুল, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, কাতারও এই সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী হতে অনিচ্ছুক। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলো কাতারকে মধ্যস্থতার জন্য চাপ দিলেও তারা এখন পর্যন্ত তা প্রত্যাখ্যান করে আসছে। তবে তুরস্ক ও মিসর ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক থাকায় মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার এক মূল্যায়ন প্রতিবেদনের বরাতে সিএনএন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ এক মাস পার হলেও দেশটির সামরিক সক্ষমতা এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে এখনো তাদের মোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা (লঞ্চার) এবং কামিকাজে ড্রোনের প্রায় অর্ধেক মজুত রয়েছে।

মার্কিন গোয়েন্দাদের এই মূল্যায়ন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি সরকারের সেই দাবির সম্পূর্ণ বিপরীত। কারণ যুদ্ধের প্রথম দিন থেকেই তাঁরা দাবি করে আসছিলেন যে, ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস বা নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন বাহিনীর একটি 'এফ-১৫ই' যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সামরিক কমান্ডের 'খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স'-এর একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানটি 'সম্পূর্ণরূপে ধ্বংস' হয়ে গেছে। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এই খবরটি প্রচার করেছে।

ইরান প্রাথমিকভাবে এটি 'এফ-৩৫' বিমান বলে দাবি করলেও পরে মার্কিন সামরিক সূত্রগুলো গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল 'এফ-১৫ই'। বিমানে থাকা দুইজন ক্রুর মধ্যে একজনকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে। নিখোঁজ অপর পাইলটের সন্ধানে তল্লাশি চলছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিমানটি সম্ভবত কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

এদিকে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানানো হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। 'এ-১০ ওর্থহগ' মডেলের ওই বিমানটি হরমোজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। তবে এই বিমানে থাকা একমাত্র পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত