চীনের সিনচিয়াংয়ের একটি হ্রদে সম্প্রতি দেখা গেছে শনি গ্রহের বলয়ের মতো দৃষ্টিনন্দন এক প্রাকৃতিক দৃশ্য, যা পর্যটকদের মুগ্ধ করছে।
বান্দির ব্লু হ্রদ, যা সিয়াপানতি সংরক্ষণাগার নামেও পরিচিত। সেখানে পানির স্তর মৌসুমি ভাবে কমে যাওয়ার ফলে হ্রদের তলদেশে তৈরি হয়েছে বৃত্তাকার স্তর বা বলয়। এই বলয়গুলো দেখতে অনেকটা শনি গ্রহের বিখ্যাত রিংয়ের মতো।
হ্রদের চারপাশে তৈরি হওয়া এই স্তরগুলো বিশাল সিঁড়ির মতো ধাপে ধাপে উঠে গেছে, যা পুরো দৃশ্যকে আরও রহস্যময় ও ভিন্নগ্রহের মতো করে তুলেছে। পামির মালভূমির তুষারাবৃত পর্বতমালার পাদদেশে অবস্থিত এই হ্রদে যখনই এমন দৃশ্য ফুটে ওঠে, তখনই অসংখ্য দর্শনার্থী সেখানে ভিড় জমায়।
প্রাকৃতিক এই অনন্য রূপ শুধু সৌন্দর্যই নয়, বরং জলবায়ু ও মৌসুমি পরিবর্তনের এক চমৎকার নিদর্শন হিসেবেও বিবেচিত হচ্ছে।
সূত্র: সিএমজি
আরটিভি/এসএস




