ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৫:১৬ পিএম


জব্দ করা ইরানের সম্পদ ফেরত দিতে সম্মত যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

ইরানের জব্দকৃত তহবিল ছাড়ের বিষয়ে নতুন করে কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে। তেহরানের এক জ্যেষ্ঠ সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের অর্থ ছাড়তে সম্মত হয়েছে। তবে এই দাবি দ্রুতই নাকচ করেছে ওয়াশিংটন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানি ওই সূত্র যুক্তরাষ্ট্রের এই কথিত সম্মতিকে দুই দেশের মধ্যে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে। তার ভাষায়, এটি ওয়াশিংটনের পক্ষ থেকে একটি সমঝোতায় পৌঁছানোর ‘গুরুত্বপূর্ণ ইঙ্গিত’।

সূত্রটি আরও জানায়, আলোচনার অংশ হিসেবে তেহরান আগে থেকেই এই দাবি জানিয়ে আসছিল এবং যুক্তরাষ্ট্রকে পাঠানো বার্তায় বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছিল। তাদের দাবি, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্মতিও তারা পেয়েছে।

আরও পড়ুন

তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা তাৎক্ষণিকভাবে এই দাবি অস্বীকার করেছেন। তার বক্তব্য অনুযায়ী, ইরানের তহবিল ছাড়ে কোনো ধরনের সম্মতি দেওয়া হয়নি।

বর্তমানে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে ইসলামাবাদে। এই বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে চলমান উত্তেজনা ও সম্ভাব্য সমঝোতার প্রেক্ষাপটে।

বিশ্লেষকদের মতে, তহবিল ছাড়ের মতো সংবেদনশীল ইস্যুতে দুই পক্ষের ভিন্নমুখী বক্তব্য আলোচনার জটিলতাকেই স্পষ্ট করে। তবে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত থাকায় একটি সমাধানের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র: রয়টার্স

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission