ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

উত্তর প্রদেশে যমজ দুই সন্তানকে গলা কেটে হত্যা করলেন বাবা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কানপুরে ৪৮ বছর বয়সী এক বাবা ধারালো অস্ত্র দিয়ে তার ১১ বছর বয়সী যমজ দুই কন্যাকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে।

রোববার (১৯ এপ্রিল) ভোরে তাদের নিজ বাসায় এই ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের পর নিজেই পুলিশকে ফোন করে দুই মেয়েকে হত্যা করার কথা জানান শশী রঞ্জন। অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। পুলিশ জানায়, শশী রঞ্জন মিশ্র মূলত বিহারের বাসিন্দা। তিনি তার স্ত্রী রেশমা, যমজ কন্যা ঋদ্ধি ও সিদ্ধি এবং ছয় বছর বয়সী এক পুত্রকে নিয়ে কানপুরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি তার স্ত্রীর প্রতি পরকীয়ার সন্দেহ পোষণ করতেন। এ নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ হতো। স্ত্রীকে বলতেন, সে যেন তাদের ছেলেকে নিয়ে আলাদা থাকেন এবং তিনি নিজে শুধু মেয়েদের দায়িত্ব নেবেন। স্ত্রী রেশমা জানান, শশী দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং বাসার ভেতরে একাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিলেন। তিনি অভিযোগ করেন, শশী তাকে মেয়েদের কক্ষে প্রবেশ করতেও দিতেন না।

রেশমা আরও বলেন, শনিবার রাতের খাবারের পর শশী দুই মেয়েকে ঘুমাতে নিয়ে যান। রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি এক মেয়েকে বাথরুমে নিয়ে যান এবং পরে তারা আবার ঘরে ফিরে আসে। এরপর ঘরের আলো নিভিয়ে দেয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর তিনি জরুরি সেবার নম্বরে ফোন করে জানান যে তিনি তার দুই কন্যাকে হত্যা করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুকেই রক্তাক্ত হয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। তাদের গলা কাটা ছিল, ওই সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন শশী। পশ্চিমবঙ্গের বাসিন্দা রেশমা কানপুরে একটি বিউটি পার্লারে কাজ করার সময় শশীর সঙ্গে পরিচিত হন। পরে ২০১৪ সালে তাদের বিয়ে হয়।

কানপুরের উপ-পুলিশ কমিশনার দীপেন্দ্র নাথ চৌধুরী সাংবাদিকদের জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও জরুরি চিকিৎসা পেতে দেরি হয়েছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
আরও পড়ুন
গৃহকর্ত্রীকে গলা কেটে হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড
যাত্রী সেজে ভ্যানচালককে গলা কেটে হত্যা
ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা
গাজীপুরে পাঁচ হত্যা, লাশের ওপর মিলল রহস্যময় অভিযোগপত্র