ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার!

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পিএম
ছবি: সংগৃহীত

তরুণদের প্রেমে উৎসাহ দিতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে জাপানের একটি অঞ্চল। সেখানে অবিবাহিত তরুণ-তরুণীদের প্রেমের মাধ্যমে সঙ্গী খুঁজতে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনের বরাতে এমনটাই জানা যায়।

জাপানের কোচি প্রিফেকচার কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ থেকে ৩৯ বছর বয়সীদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। তারা অনুমোদিত পরিচয়ভিত্তিক সঙ্গী খোঁজার মাধ্যমে অংশ নিলে সর্বোচ্চ ২০ হাজার ইয়েন পর্যন্ত অর্থ সহায়তা পেতে পারেন।

কর্তৃপক্ষের দাবি, এই অর্থ মূলত সঙ্গী খোঁজার সেবার বার্ষিক খরচের বড় অংশই বহন করবে। পরে অংশগ্রহণকারীদের মতামত নিয়ে যাচাই করা হবে, এই উদ্যোগ কতটা কার্যকর হয়েছে।

এই পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় প্রশাসন জনপ্রিয় সঙ্গী খোঁজার একটি সেবার সঙ্গে কাজ শুরু করেছে। তাদের লক্ষ্য, তরুণদের নিরাপদ ও বিশ্বাসযোগ্য উপায়ে সম্পর্ক গড়ে তুলতে উৎসাহ দেওয়া।

আরও পড়ুন

তবে এই উদ্যোগ নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে ইতিবাচক বললেও অনেকে মনে করছেন, শুধু এমন প্রণোদনা দিয়ে সমস্যার সমাধান হবে না। কারণ দীর্ঘ কর্মঘণ্টা, আর্থিক চাপ এবং সন্তান লালন-পালনের উচ্চ ব্যয়। এসবই সম্পর্ক ও বিয়ে থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে।

এক জরিপে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে জাপানে বিবাহিতদের বড় একটি অংশ অনলাইনে পরিচয়ের মাধ্যমে সঙ্গী পেয়েছেন। কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়েও এই মাধ্যম এখন বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

এদিকে দেশটিতে জনসংখ্যা হ্রাসের সংকট দিন দিন বাড়ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এক বছরে জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় ১০ লাখ বেশি হয়েছে। জন্মহারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, গ্রামাঞ্চলে তরুণদের সংখ্যা কমে যাওয়া, বিয়ে ও সন্তান নেওয়ার প্রতি অনাগ্রহ—এসব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এই প্রেক্ষাপটে সরকার আগে থেকেই শিশু যত্নসেবা বাড়ানো, আবাসন সহায়তা দেওয়া এমনকি নিজস্ব সঙ্গী খোঁজার সেবা চালুর মতো নানা পদক্ষেপ নিয়েছে।

এখন প্রশ্ন উঠছে, প্রেমে টাকা দিলে কি সত্যিই বদলাবে ভবিষ্যৎ? নাকি সংকটের সমাধানে আরও বড় পদক্ষেপ দরকার?

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট নিউজপেপার


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক আলোচনা সভায় বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত তার চেয়েও কঠোর জবাব দেবে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নৌকাডুবির ঘটনায় ১৬ জনকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড (উপকূলরক্ষী বাহিনী)।
মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
ভারতে গবেষণা ও পরীক্ষার সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় অনুমতি ছাড়াই প্রবেশের ঘটনা ঘটেছে।
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
জাহাজ ডুবে হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন-সুগন্ধি, কুড়াতে সাগরে শত শত মানুষ
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ছড়িয়ে পড়েছে শত শত আইফোন, ফরাসি সুগন্ধি ও বিভিন্ন ধরনের পণ্য। এসব পণ্য সংগ্রহ করতে ছোট নৌকা ও উদ্ধারকারী জলযান নিয়ে সাগরে নেমেছেন শত শত মানুষ।
জাহাজ ডুবে হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন-সুগন্ধি, কুড়াতে সাগরে শত শত মানুষ
হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সমর্থন সৌদি আরবের
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র সংগ্রহ ঠেকাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের আহ্বান, সমর্থন সৌদি আরবের
আরও পড়ুন
সকালে উঠে নাশতা তৈরি করি, তারপর বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
‘প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ’
প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী