ভদ্রতার দিন শেষ, অস্ত্র হাতে ইরানকে হুমকি ট্রাম্পের!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৮:৩৯ পিএম


ভদ্রতার দিন শেষ, অস্ত্র হাতে ইরানকে হুমকি ট্রাম্পের!
অস্ত্রসহ নিজের এআই ছবি পোস্ট ট্রাম্পের। ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনার অচলাবস্থার মধ্যেই এক কঠোর বার্তা দিয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে একটি অ্যাসল্ট রাইফেল হাতে দেখা যাচ্ছে এবং পেছনে পাহাড়ের ঢালে বিস্ফোরণের ভয়াবহ দৃশ্য রয়েছে। ছবির ওপর বড় করে লেখা রয়েছে আর ভদ্রতা নয়। খবর আল জাজিরার।

ট্রাম্প তার পোস্টে ইরানকে উদ্দেশ্য করে আরও বলেছেন,  তাদের এখনই বুদ্ধিমান হওয়া প্রয়োজন কারণ তারা নিজেদের পরিস্থিতি সামাল দিতে পারছে না এবং পরমাণু বিরোধী চুক্তি স্বাক্ষরের কলাকৌশল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা যখন বাড়ছে এবং সম্প্রতি ওয়াশিংটন তেহরানের সঙ্গে নির্ধারিত সর্বশেষ আলোচনা বাতিল করেছে এমন সময়ে এল এই কঠোর বক্তব্য। যদিও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে, তবে দেশটি জানিয়েছে, ট্রাম্প খারাপ কোনো চুক্তিতে তাড়াহুড়ো করবেন না এবং ইরান কখনই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

আরও পড়ুন

কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের প্রভাষক রব গাইস্ট পিনফোল্ড আল জাজিরাকে বলেন, আমরা একটি শারীরিক যুদ্ধের পর্যায় পেরিয়ে এসেছি, কিন্তু তেহরান এবং ট্রাম্প উভয়েই তীব্র প্রতিযোগিতার পর্যায়ে রয়েছে। উভয় পক্ষই মূলত একে অপরকে এই সংকেত দেয়ার চেষ্টা করছে যে সময় তাদের পক্ষেই আছে।’ তেহরানের প্রস্তাব হলো, যুদ্ধের সমাপ্তি এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সমস্ত কঠিন বিষয় পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখা।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission