ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এবার ভয়ংকর ড্রোন বানালো মুসলিম অধ্যুষিত এক দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে এবং বিদেশি নির্ভরতা কাটাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। ইরান বা তুরস্কের মতো দেশগুলোর পথ অনুসরণ করে দেশটি এখন নতুন প্রজন্মের ইন্টারসেপ্টর ড্রোন ও যুদ্ধক্ষেত্রের উন্নত প্রযুক্তি উন্মোচন করেছে।

নাইজেরিয়ার আবুজাভিত্তিক প্রতিষ্ঠান টেররা ইন্ডাস্ট্রিস সম্প্রতি এই নতুন ইন্টারসেপ্টর ড্রোন এবং বিভিন্ন যুদ্ধকালীন সিস্টেম সামনে এনেছে। খবর দ্য ডিফেন্স পোস্টের।

টেররা ইন্ডাস্ট্রিসের প্রধান নির্বাহী ন্যাথান নওয়াচুকু জানান, স্থানীয় সংঘাতপূর্ণ এলাকাগুলোতে ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করতেই এসব প্রযুক্তি তৈরি করা হয়েছে। বিশেষ করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং ড্রোন-ভিত্তিক হামলার ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

নতুন উন্মোচিত এই প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে ড্রোন ধ্বংসকারী ইন্টারসেপ্টর ড্রোন, মাইন অপসারণে সক্ষম মানববিহীন যান এবং বিদ্রোহী দমনের জন্য বিশেষ যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা সফটওয়্যার।

নাইজেরিয়ার সামরিক উৎপাদন তদারকি প্রতিষ্ঠান 'ডিফেন্স ইন্ডাস্ট্রিস কর্পোরেশন অব নাইজেরিয়া' (ডিকন) এখন স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করছে। ডিকনের মেজর জেনারেল বাবাতুন্দে আলায়া বলেন, স্থানীয় যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি এবং প্রয়োজন বুঝে প্রযুক্তি উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটি এখন পশ্চিম আফ্রিকা অঞ্চলের অন্যতম প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়।

প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে নাইজেরিয়া আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও কাজ করছে। গত এপ্রিল মাসে ডিকন ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক গ্রুপের সঙ্গে মিলে স্বয়ংক্রিয় সিস্টেম এবং সাইবার সমাধানের উৎপাদন লাইন সম্প্রসারণের কাজ শুরু করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের একটি সমঝোতা স্মারক এবং স্থানীয়ভাবে সামরিক ড্রোন উৎপাদন ও সংযোজন কার্যক্রমও শুরু হয়েছে দেশটিতে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ 
গেইলের বিশ্বরেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন প্রিটোরিয়াস
নাইজেরিয়ায় জঙ্গলে একসঙ্গে মিলল ২৮ জনের কঙ্কাল
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭