ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বড় ব্যবধানে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: সংগৃহীত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট কাজগম (টিভিকে)। দুই দশকেরও বেশি সময় ধরে চলা ডিএমকে ও এআইএডিএমকে-র দ্বিদলীয় শাসনের ভিত নাড়িয়ে দিয়ে নবাগত টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করেছে। এই অভাবনীয় সাফল্যের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন আর. শবরীনাথন। তিনি বিজয়ের ব্যক্তিগত গাড়িচালকের ছেলে হয়েও বিরুগাম্বাক্কাম আসনে ডিএমকের বর্তমান বিধায়ক এএমভি প্রভাকর রাজাকে পরাজিত করেছেন।

দ্য ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী, শবরীনাথন প্রায় ২৭ হাজার ৮৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে সবার নজর কেড়েছেন।

শবরীনাথন রাজনীতিতে তুলনামূলক নতুন মুখ হলেও তার পারিবারিক পরিচয় এবং জয়ের ব্যবধান রাজ্যজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। জয়ের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, এই ফলাফল ক্ষমতাসীন ডিএমকের প্রতি সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের প্রতিফলন। সাধারণ পরিবারের সন্তান হিসেবে তার এই সাফল্য তামিল রাজনীতির প্রচলিত ধারাকে চ্যালেঞ্জ জানিয়েছে।

শবরীনাথন মনে করেন, মানুষ এখন পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে এবং টিভিকে সেই পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

দলের প্রধান থালাপতি বিজয় নিজেও তার প্রথম নির্বাচনে বড় জয় পেয়েছেন। পেরাম্বুর আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৫৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বিজয়ের এই ব্যক্তিগত ক্যারিশমা এবং মাঠ পর্যায়ের প্রচারণা দলটির সাফল্যে বড় ভূমিকা রেখেছে। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও কিছু আসনের প্রয়োজন ছিল তবে প্রথম নির্বাচনেই ১০৮টি আসন পাওয়া যেকোনো নতুন দলের জন্য বিরল ঘটনা। বিজয়ের এই রাজনৈতিক অভিষেক ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী ২৩৪টি আসনের মধ্যে টিভিকে ১০৮টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে ৫৯টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। অন্যদিকে এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন। এছাড়া কংগ্রেস ৫টি এবং পিএমকে ৪টি আসনে জয় পেয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা
লোকসভার আসন নিয়ে মোদির কাছে ৩ দাবি মুখ্যমন্ত্রী বিজয়ের
স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, মামলা প্রত্যাহার করলেন স্ত্রী
কাল মুক্তি পাচ্ছে বিজয়ের সিনেমা, ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট