বিশ্ববাজারে কমেছে সোনার দাম, দেশে ভরি কত?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ জুন ২০২৬ , ০২:৩১ পিএম


বিশ্ববাজারে কমেছে সোনার দাম, দেশে ভরি কত?
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে সোনার দামে কিছুটা পতন দেখা গেছে। শক্তিশালী মার্কিন ডলার, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে বিনিয়োগকারীদের অনিশ্চয়তার কারণে এ চাপ তৈরি হয়েছে।

সোমবার (১ জুন) বাংলাদেশ সময় দুপুর ১টা ১৮ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০৫ দশমিক ৮৭ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৫ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বৃদ্ধি এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা সোনার বাজারে প্রভাব ফেলছে। তবে দীর্ঘমেয়াদে অনুকূল পরিস্থিতি তৈরি হলে ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা।

দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা ও সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা। 

বিশ্ববাজারে ওঠানামা থাকলেও দেশের সোনার বাজারে দাম এখনো উচ্চ অবস্থানে রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission