ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

তিন সন্তানের সামনে ফরাসি নারীকে গণধর্ষণ: দুই পাকিস্তানির মৃত্যুদণ্ড বহাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
দণ্ডপ্রাপ্ত শফকত আলী ও আবিদ মালহি এবং ভুক্তভোগী ফরাসি নারী পর্যটকের ঘটনার দিনে ব্যবহৃত গাড়ি ও স্পট। ছবি: সংগৃহীত

ছয় বছর আগে এক ভয়াবহ ঘটনায় ফরাসি এক নারী পর্যটককে তার তিন সন্তানের সামনে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত। এমনটাই জানায় আন্তর্জাতিক বার্তাসংস্থা দ্য ডেইলি মেইল।

দণ্ডপ্রাপ্তরা হলেন আবিদ মালহি এবং শফকত আলী। বুধবার (৩ জুন) আদালত তাদের করা আপিল খারিজ করে দেয়। এর আগে ২০২১ সালে একটি বিশেষ আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল।

ঘটনাটি ঘটে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর। পাকিস্তানের লাহোর–সিয়ালকোট মহাসড়কে ফরাসি ওই নারী তার তিন সন্তানসহ গাড়িতে ছিলেন। গাড়ির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তারা রাস্তার পাশে আটকে পড়েন।

পরে দুর্বৃত্তরা গাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে তাকে গাড়ি থেকে নামিয়ে তার সন্তানদের সামনে ধর্ষণ করে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এরপর তারা তার নগদ টাকা, গহনা ও ব্যাংক কার্ড লুট করে পালিয়ে যায়।

আরও পড়ুন

পুলিশ জানায়, ভুক্তভোগী ঘটনার পর কিছু আক্রমণকারীর বর্ণনা দিতে সক্ষম হন। মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে কয়েক দিনের মধ্যেই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে সংগৃহীত ডিএনএ নমুনা তাদের সঙ্গে মিল পাওয়া যায়। শুনানির সময় ভুক্তভোগী আদালতে তাদের শনাক্ত করেন এবং একজন অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

বিশেষ সন্ত্রাসবিরোধী আদালতে দ্রুত বিচার শেষে ২০২১ সালে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে আসামিরা আপিল করলেও আদালত তা খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে।

ঘটনাটি পাকিস্তান ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি ওঠে। দেশটিতে ধর্ষণ মামলার বিচার ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়েও ব্যাপক সমালোচনা হয়।

তৎকালীন লাহোর পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার মন্তব্য—নারীটি রাতে কেন একা ছিল—নিয়ে তীব্র বিতর্ক ও জনরোষ তৈরি হয়, যা ভুক্তভোগীকে দোষারোপ হিসেবে দেখা হয়।

মানবাধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই পাকিস্তানে ধর্ষণ মামলার দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছেন। আইন বিশেষজ্ঞদের মতে, দেশটিতে বিচারিক দুর্বলতা ও তদন্তের ঘাটতির কারণে অনেক ভুক্তভোগী ন্যায়বিচার পান না।

পাকিস্তান বিশ্বের অন্যতম দেশ যেখানে মৃত্যুদণ্ডের ব্যবহার তুলনামূলকভাবে বেশি। বিভিন্ন কারাগার থেকে ফাঁসির মাধ্যমে এই দণ্ড কার্যকর করা হয় বলে জানা যায়।

তথ্যসূত্র: দ্য ডেইলি মেইল


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
সকালের নাশতায় টোস্টের সঙ্গে গরম গরম বেকড বিনস অনেকেরই পছন্দের খাবার। তবে সেই বেকড বিনসই যদি রান্না করা হয় বিশাল এক হাঁড়িতে, তাহলে তা হয়ে উঠতে পারে বিশ্ব রেকর্ডের অংশ। এমনই এক নজির গড়েছে তুরস্কের কেলকিট শহর।
‘দানবীয়’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
বারবার পুলিশের চোখ ফাঁকি দিয়েও শেষ রক্ষা হলো না এক মাদক কারবারির। গ্রেপ্তার এড়াতে নিজের বাড়ির আলমারিতে লুকিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আলমারিতে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি, ধরিয়ে দিল ওয়াই-ফাই
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধ্বংস করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি রুপি।
হঠাৎ ৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল গুঁড়িয়ে দিলেন শুভেন্দু, ঘটনা কী
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
জন্মসূত্রে সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে দেশটির সরকার।
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক
আরও পড়ুন
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ
জামায়াতকে ইসলামাবাদ অভিমুখে 'লং মার্চ' স্থগিতের অনুরোধ শেহবাজের
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানি জামায়াতের ট্রেনমার্চ
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে তুমুল গোলাগুলি, ১৬ পুলিশসহ নিহত ৩১