ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হরমুজ পার হতে টোল দিতে হবে যুক্তরাষ্ট্রকে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই কৌশলগত জলপথটি রক্ষার দায়িত্ব এখন থেকে এককভাবে মার্কিন সামরিক বাহিনী পালন করবে এবং এর বিনিময়ে এই রুট ব্যবহারকারী দেশগুলোকে নির্দিষ্ট টোল বা পারিশ্রমিক প্রদান করতে হবে।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের 'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা এই প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখব এবং সম্ভবত আমরাই এটি পরিচালনা করব। আমরা হব এই প্রণালির অভিভাবক। সম্ভবত আমরা এর নাম দেব 'গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট' (প্রণালীর রক্ষাকর্তা দেবদূত)। আর এই কাজের জন্য আমাদের অবশ্যই পাওনা বা টোল পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা এটি পাহারা দেব এবং এর বিনিময়ে প্রচুর অর্থ গ্রহণ করব। কারণ অন্যান্য যেসব দেশ এই জলপথ ব্যবহার করে বাণিজ্য করে, তারা অত্যন্ত ধনী। তারা আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে, কিন্তু আমাদের কাছ থেকে বিনা পয়সায় এই ব্যয়বহুল নিরাপত্তা সেবা তারা আশা করতে পারে না।

আরও পড়ুন

একই সঙ্গে ইরানের বিরুদ্ধে চলমান অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি ভাঙার দায়ে দেশটির ওপর আরও জোরালো এবং বিধ্বংসী সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু ওরা সেটা ভেঙেছে। ওরা সবসময়ই চুক্তি ভঙ্গ করে। এই লোকগুলোর সঙ্গে আমরা এ পর্যন্ত ১০টি চুক্তি করেছি। তাই এবার আমরা ওদের ওপর চরম আঘাত হানতে যাচ্ছি।

ট্রাম্প আরও বলেন, ওরা একদল খারাপ লোক। দীর্ঘদিন ধরেই ওরা আন্তর্জাতিক মহলে এরকম আচরণ করে আসছে।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনী এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দুই দেশই এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথের ওপর নিজেদের একচ্ছত্র কর্তৃত্ব ও আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে হরমুজ প্রণালির গুরুত্ব অপরিসীম। গত ফেব্রুয়ারি মাসে সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়েই পরিবাহিত হতো। মূলত এই অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বের কারণেই অঞ্চলটিতে আধিপত্য বিস্তারে এখন মরিয়া হয়ে উঠেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছয় টয়লেট অচল, মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করল যাত্রীবাহী বিমান
বিমানের আটটি টয়লেটের মধ্যে ছয়টিই অচল হয়ে পড়ায় মাদ্রিদ থেকে যুক্তরাষ্ট্রের ডালাসগামী একটি বিমানকে জরুরি অবতরণের জন্য নিউইয়র্কে ঘুরিয়ে নেওয়া হয়েছে।
ছয় টয়লেট অচল, মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করল যাত্রীবাহী বিমান
সুগার ফ্রি পানীয়তে কিটক্যাটের সমান চিনি, স্টারবাকসের বিরুদ্ধে মামলা
সুগার ফ্রি বা চিনি ছাড়া বলে বিক্রি করা পানীয়তে কিটক্যাট চকলেটের সমান চিনি থাকার অভিযোগ উঠেছে বিশ্বখ্যাত কফি বিক্রেতা প্রতিষ্ঠান স্টারবাকসের বিরুদ্ধে।
সুগার ফ্রি পানীয়তে কিটক্যাটের সমান চিনি, স্টারবাকসের বিরুদ্ধে মামলা
নিউইয়র্কে মা-মেয়েকে বারান্দা থেকে ফেলে দিয়ে মায়ের মৃত্যু, গুরুতর আহত শিশু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক নারী ও তার শিশুকে ফেলে দেওয়ার ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে।
নিউইয়র্কে মা-মেয়েকে বারান্দা থেকে ফেলে দিয়ে মায়ের মৃত্যু, গুরুতর আহত শিশু
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
কানাডায় স্কুলে হামলা চালিয়ে আটজনকে হত্যার ঘটনায় সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
ভূমিকম্পে কেঁপে উঠল ভারত
রাতের নীরবতা ভেঙে হঠাৎ কেঁপে উঠল ভারতের উত্তরাখণ্ড। চামোলি জেলায় ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি ও আশপাশের এলাকাও। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩ কিলোমিটার গভীরে। এনসিএসের সর্বশেষ পর্যালোচিত তথ্যেও ভূমিকম্পটির মাত্রা ৪.৯ বলে নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পের কম্পন শুধু উত্তরাখণ্ডেই সীমাবদ্ধ ছিল না। দিল্লি-এনসিআর ছাড়াও উত্তর ভারতের বিভিন্ন এলাকায় তা অনুভূত হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে চামোলিতে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দিল্লির পাশাপাশি হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। কম্পনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ও নানা প্রতিক্রিয়া দেখা যায়। দিল্লির সফদরজং এনক্লেভের এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি সোফায় বসেছিলেন এবং সেটি নড়তে দেখেছেন। অনেকেই নিজেদের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভূমিকম্পের পর এক্সে শুরু হয় মিম ও রসিকতাও। বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজের জনপ্রিয় দৃশ্য ও জিআইএফ শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ শেয়ার করে এক ব্যবহারকারী ভূমিকম্পের মাত্রা ৫-এর নিচে হলে দিল্লির মানুষের প্রতিক্রিয়া নিয়ে রসিকতা করেন। এদিকে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করে এনসিএস। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে। তবে চামোলির ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইন্ডিয়া টুডেও জানিয়েছে, ভূমিকম্পের পর হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসআর
ভূমিকম্পে কেঁপে উঠল ভারত
আরও পড়ুন
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত