মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৬:১১ পিএম


মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। 

সোমবার (৩ আগস্ট) দেশটির নেগেরি সেমবিলান রাজ্যের তামান লিঙ্গি এলাকায় বিকেলে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়া-ভিত্তিক সংবাদমাধ্যম এনএসটি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি বলেন, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে লিঙ্গি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক তদন্তে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এলাকায় আরও দুটি মরদেহের সন্ধান পায়।

আরও পড়ুন

আলজাফনি আহমদ বলেন, নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আহত আরেক বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় থাকতেন। পুলিশের ধারণা, একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। পুরো ঘটনার ধারাবাহিকতা জানতে তদন্ত চলছে।সংবাদ প্রতিবেদন

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। আটক ব্যক্তিকে রিমান্ডে নেয়ার আবেদন জানাতে আজ পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। ঘটনাটি হত্যা মামলা হিসেবে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত করা হচ্ছে। তবে সংঘর্ষের কারণ বা হত্যাকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission