রাজু পালিয়ে গেলেও বাঁচতে পারেনি আদনান

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৭ , ০৭:৪৯ পিএম


রাজু পালিয়ে গেলেও  বাঁচতে পারেনি আদনান

উত্তরার বিবদমান দু’ গ্যাংয়ের কোন্দলের শিকার স্কুল ছাত্র আদনান। মূলত নাইন স্টার গ্রুপের দলনেতা তালা-চাবি রাজুকে আক্রমণ করে ডিসকো বয়েজে। কিন্তু সে পালিয়ে প্রাণে বেঁচে গেলেও প্রাণ হারায় আদনান কবির।

বিজ্ঞাপন

গেলো ৬ জানুয়ারি ডিসকো বয়েজ গ্রুপের হাতে খুন হয় কিশোর আদনান। পরে তার বাবা কবির হোসেন ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে ৮ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

আদনানের হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আদনানকে হত্যার পরিকল্পনা ছিলো না ডিসকো বয়েজের। তাদের টার্গেট ছিলো নাইন স্টার গ্রুপের তালা-চাবি রাজুকে। এই জন্য তাকে আক্রমণ করে। কিন্তু সে পালিয়ে গেলেও তার সঙ্গে থাকা আদনান রেহাই পায়নি। লোহার রড়, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয় তাকে।

 

বিজ্ঞাপন

এইচটি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission