ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভারতে মুসলিম যুবকের সঙ্গে হিন্দু নারীর প্রেম, দুজনকেই মাটিচাপা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
সংগৃহীত ছবি

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে মুসলিম যুবকের সঙ্গে হিন্দু নারীর প্রেমের ঘটনায় দুজনকেই হত্যা করে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত মুসিলম যুবক আরমান (২৭) সৌদি আরবে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে তিনি দেশে ফেরেন। সেখানেই কাজলের (২২) সঙ্গে পরিচয় এবং পরবর্তীতে সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে ভিন্ন ধর্মের এই সম্পর্ক মেনে নিতে পারেননি কাজলের পরিবার। একপর্যায়ে কাজলের তিন ভাই তাদের কুপিয়ে হত্যা করে মরদেহ নদীর পাড়ে মাটিচাপা দেয়। এ ঘটনায় তিন ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলার পর দুজনকে আটক করেছে পুলিশ।

অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন এবং মরদেহ পুঁতে রাখার স্থান দেখিয়ে দেন। এরপর বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ ওই স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

মোরাদাবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ সতপাল আন্তিল বলেন, কাজলের তিন ভাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের স্বীকারোক্তির পর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা প্রথমে আরমান ও কাজলের হাত-পা বেঁধে ফেলে, এরপর কুপিয়ে হত্যা করে।

ঘটনাটি যাতে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে, সেজন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে আরমানের বোন জানান, কাজলের সঙ্গে সম্পর্কের বিষয় তারা কিছুই জানতেন না। সে চার বছর সৌদি আরবে কাজ করেছে। তিন মাস আগে দেশে ফিরেছিল।

আরটিভি/এমএইচজে/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
জেলা হাসপাতালে এক রোগীর মাকে দিয়ে নোংরা মেঝে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি দেড় থেকে দুই মাস আগের বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
‘দুধ কম দেওয়ায়’ গরু নিয়ে থানায় যুবক, অতঃপর...
গরু কেনার সময় দাবি করা হয়েছিল, দিনে ৮ থেকে ১০ লিটার দুধ দেবে। কিন্তু বাছুর প্রসবের পর দুধ মিলছে মাত্র ৩ লিটার। এমন অভিযোগ নিয়ে সটান থানায় হাজির হলেন গো-পালক লক্ষ্মণ যাদব।
‘দুধ কম দেওয়ায়’ গরু নিয়ে থানায় যুবক, অতঃপর...
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরও পড়ুন
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
ফ্লোরিডায় ১৫ বছর পর নিখোঁজ বাগদত্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হবু স্বামী
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...