রাষ্ট্রীয় ৫ ব্যাংকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

আরটিভি নিউজ

বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১ , ০২:০৬ পিএম


Bangladesh Bank will appoint 5 state banks
রাষ্ট্রীয় ৫ ব্যাংকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

রাষ্ট্রীয় ৫ ব্যাংকে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে এক হাজার ৪৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম
অফিসার (ক্যাশ)।

পদ সংখ্যা
সোনালী ব্যাংক লিমিটেডে ৮৬৪ জন
জনতা ব্যাংক লিমিটেডে ১০৫ জন
আগ্রণী ব্যাংক লিমিটেডে ৪০০ জন
রূপালী ব্যাংক লিমিটেডে ৮৫ জন
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ০৩ জন।

যোগ্যতা
যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর।

বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থী বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের (www.erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে ২২ ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:৫৯ পর্যন্ত।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission