নাবিক ও এমওডিসি (নৌ) পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক, আরটিভি নিউজ :

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১ , ০৮:২৯ পিএম


নাবিক ও এমওডিসি (নৌ) পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
ফাইল ছবি

নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২১ ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।  নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি-২০২১ ব্যাচে নিয়োগ-২০২১। 

শিক্ষাগত যোগ্যতা : ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) : বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।

মেডিকেল : জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে।

পেট্রলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) : ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

স্টুয়ার্ড ও কুক : ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

টোপাস : ৮ম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে এই পদে।

শারীরিক যোগ্যতা : সিম্যান ও এমওডিসি (নৌ) পদের জন্য প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে। এ ছাড়া পেট্রলম্যান শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ও অন্যান্য শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি (৫’৪”) হলেই আবেদন করা যাবে। প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় (পুরুষ ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি) হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে।

অন্যান্য যোগ্যতা : প্রার্থীদের বয়স আগামী ০১ জুলাই ২০২১ তারিখে নাবিকের ১৭ থেকে ২০ বছর হতে হবে। তবে এমওডিসি  (নৌ) পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত প্রার্থীরাই গ্রহণযোগ্য। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

বেতন ও ভাতা : নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২১ইং পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinnavy.mil.bd) বিজ্ঞাপনে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদনের পর ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে...

এসআর/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission