ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি, বেতন ৭৪৪০০

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ , ১১:২৮ এএম


ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি, বেতন ৭৪৪০০
ছবি : সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বিশ্ববিদ্যালয়টি প্রকৌশলী বিভাগে নিয়োগ দেবে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম : প্রধান প্রকৌশলী। 

পদের সংখ্যা : ১টি। 

আবেদন যোগ্যতা : প্রার্থীর শিক্ষাজীবনে সকল পর্যায়ে নূন্যতম দ্বিতীয় বিভাগ সিজিপিএসহ স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে পাস হতে হবে। 

অভিজ্ঞতা : প্রর্থীকে প্রকৌশলী বা তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমমান পদে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতাসহ ইঞ্জিনিয়ারিং প্রকল্প ও প্লানিং এর অভিজ্ঞতা থাকতে হবে। এম.এস.সি বা উচ্চতর ডিগ্রীধারী প্রার্থীর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। 

প্রার্থীর বয়সীমা : কমপক্ষে ৪৫ বছর হতে হবে।

আবেদন যেভাবে : শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ পত্র, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্রসহ অগ্রণী ব্যাংকের ইবি শাখা হতে ১০০ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপর অগ্রণী ব্যাংক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উপর গৃহীত (অগ্রণী ব্যাংকের যে কোন শাখা হতে ১২০০ টাকা এবং যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ১৩০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারসহ ১০ সেট আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের (চাকরিরতদের বেলায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে) অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। খামের উপর পদ ও অফিসের নাম উল্লেখ করতে হবে।

বেতন স্কেল : ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড ৩)।

আবেদনের শেষ তারিখ : আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৩।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission