রাজস্ব খাতভুক্ত ১১ পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
রোববার (২৫ মে) সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে এক পর্যালোচনা সভায় নিয়োগ পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিয়ে আলোচনা হয়। সভায় পরীক্ষাকে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও অংশগ্রহণমূলক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
ঘোষিত সময়সূচি অনুযায়ী
-৩০ মে ২০২৫, শুক্রবার, সকাল ১০টায় অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইডেন মহিলা কলেজ, ঢাকা কেন্দ্রে।
-৩১ মে ২০২৫, শনিবার, বিকেল ৩টায় একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা।
-২১ জুন ২০২৫, শনিবার, সকাল ১০টায় পরীক্ষা হবে কানুনগো, ক্যাশিয়ার, একাউন্টস অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়ার, চেইনম্যান, ও অফিস সহায়ক পদের জন্য।
পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের বিস্তারিত তালিকা ইতোমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.bba.gov.bd) প্রকাশিত হয়েছে। এ ছাড়া আবেদনকারীদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে সময়সূচি জানানো হয়েছে।
সব প্রার্থীকে নির্ধারিত সময়ের কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
আরটিভি/আইএম




