অভিজ্ঞতা ছাড়া বিকাশে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

আরটিভি নিউজ

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ১১:১৩ এএম


বিকাশে চাকরি সুযোগ
বিকাশে চাকরি সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটির ‘সাপ্লাই চেইন অপারেশনস, টেকনোলজি’ বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: অফিসার/সিনিয়র অফিসার, ৩ জন।
 
আবেদনের যোগ্যতা: প্রার্থীর বিবিএ (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/ম্যানেজমেন্ট/সাপ্লাই চেইন)/বিএসসি (সিএসই/ইইই/আইটি) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ১ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল ঢাকায়।
 
বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা: আগামী ২৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission