ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ এএম
ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কেবলমাত্র যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রতিষ্ঠান: ইউএস এম্বাসি ঢাকা / যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা
পদের নাম: প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট

পদের দায়িত্ব

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর ডিভিশন অফ গ্লোবাল হেলথ প্রটেকশন (ডিজিএইচপি) প্রোগ্রামের আওতায় এই পদে নিয়োগ দেওয়া হবে।

প্রধান দায়িত্বসমূহের মধ্যে থাকবে—

  • সিডিসি বাংলাদেশ অফিসের বাজেট পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকি
  • অপারেটিং বাজেট ব্যবস্থাপনা
  • অংশীদারদের (পার্টনারস) বাজেট ও চুক্তি ব্যবস্থাপনা
  • কো-অপারেটিভ এগ্রিমেন্ট (কোএজ) পর্যবেক্ষণ ও প্রশাসন
  • আর্থিক, প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম সমন্বয়
  • সিডিসি ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়ন

এছাড়া প্রার্থীকে পুরো অর্থায়ন চক্র—প্রস্তাবনা প্রস্তুতি থেকে শুরু করে প্রকল্প বাস্তবায়ন ও সমাপ্তি পর্যন্ত ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা

  • প্রার্থীকে নিম্নলিখিত বিষয়ের যেকোনো একটিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে—
  • পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন
  • বিজনেস ম্যানেজমেন্ট / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
  • ইকোনমিকস
  • ফাইন্যান্স

(আবেদনের সঙ্গে অবশ্যই শিক্ষাগত সনদের কপি সংযুক্ত করতে হবে)

অভিজ্ঞতা

  • ন্যূনতম ৫ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে
  • এর মধ্যে অন্তত ৩ বছর মার্কিন সরকারি সংস্থা (ইউএসজি) বা আন্তর্জাতিক সংস্থা/ডোনার সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে
  • বাজেট, প্রকল্প ব্যবস্থাপনা, প্রশাসনিক কাজ ও অংশীদারদের সঙ্গে সমন্বয়ের অভিজ্ঞতা থাকতে হবে

ভাষাগত দক্ষতা

  • ইংরেজি: সাবলীল (কথা বলা, পড়া ও লেখা)
  • বাংলা: সাবলীল (কথা বলা, পড়া ও লেখা)

এছাড়া প্রার্থীকে ইংরেজি ও বাংলার মধ্যে পাবলিক হেলথ ও টেকনিক্যাল টার্ম অনুবাদ ও ব্যাখ্যা করতে সক্ষম হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে—

https://bd.usembassy.gov/jobs/

ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন (ইআরএ) সিস্টেম ব্যবহার করে অনলাইনে আবেদন জমা দিতে হবে।

তবে অতিরিক্ত আবেদন জমা পড়ার কারণে কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরই যোগাযোগ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আবেদনের শেষ তারিখ

০৬ মে, ২০২৬

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ছয় জেলায় কর্মী নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হয়েছে। দুই ধাপে মোট ১২ জনকে এ সুযোগ দেওয়া হবে।
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি।
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
আরও পড়ুন
গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা