গণ বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

আরটিভি নিউজ 

শনিবার, ১৬ আগস্ট ২০২৫ , ০২:১১ পিএম


গণ বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন যেভাবে
গণ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়ে ‘অধ্যাপক’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: গণ বিশ্ববিদ্যালয়

পদের নাম: অধ্যাপক

পদসংখ্যা: ৪ জন (ফার্মেসী– ০১ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং – ০১ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং – ০১ জন, আইন – ০১ জন)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর বা সমমান। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে কোন একটিতে প্রথম বিভাগ/শ্রেণি অথবা সিজিপিএ ন্যূনতম ৪.০০ (৫.০০) এর মধ্যে ৩.০০ (৪.০০) এবং অন্যটিতে ন্যূনতম ২.৫০ (দুই দশমিক পাঁচ) থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

মাস্টার্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে কমপক্ষে ২০ বছর অথবা সমযোগী অধ্যাপক হিসেবে ০৭ বছর/এম.ফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে ১৮ বছর অথবা সহযোগী অধ্যাপক হিসেবে ০৬ বছর/পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে কমপক্ষে ১২ বছর অথবা সহযোগী অধ্যাপক হিসেবে ১০ বছর শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

image

সকল ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম ১২টি প্রকাশনা থাকতে হবে। সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৬টি প্রকাশনা থাকতে হবে যেগুলির মধ্যে ২টি প্রকাশনা প্রধান লেখক/সহ-প্রধান লেখক (First Author/Corresponding Author) হিসেবে ন্যূনতম ০৩টি এবং একটি ইম্প্যাক্ট ফ্যাক্টর/ইনডেক্সড জার্নালে প্রকাশনা থাকতে হবে।

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: সাভার, ঢাকা 

বেতন: বেতন বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধিমালা মোতাবেক দেওয়া হবে।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, গণ বিশ্ববিদ্যালয়, নলাম, পো: মির্জানগর ভায়া, সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা-১৩৪৪।

আবেদন ফি: গণ বিশ্ববিদ্যালয় এর অনুকূলে অফেরতযোগ্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: পূর্বে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২৫

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission