এসএসসি পাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ১৫৯৬ পদে নিয়োগ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ১০:৩২ এএম


এসএসসি পাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ১,৫৯৬ পদে নিয়োগ
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) রাজস্ব খাতভুক্ত ‘সাহায্যকারী’ পদে ১,৫৯৬ জন নিয়োগ দেবে। আবেদন শুরু হবে ২৪ নভেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে।

যে পদে নিয়োগ

পদের নাম: সাহায্যকারী

পদসংখ্যা: ১৫৯৬

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস। কোনো পরীক্ষায়

দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএর নিচে নয়।

বেতনস্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

বয়সসীমা: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮–৩২ বছর।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে  bpdb.teletalk.com.bd ক্লিক করে। বিস্তারিত জানতে বিপিডিবির

ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখা যাবে: www.bpdb.gov.bd এবং bpdb.teletalk.com.bd। 


আবেদন ফি

ফি: ৫০ টাকা
সার্ভিস চার্জ: ৬ টাকা
মোট: ৫৬ টাকা
আবেদনের সময়সীমা

শুরু: ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১০টা
শেষ: ১৫ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা
যে শর্তগুলো মানতে হবে

১. নিয়োগের পর ২ বছরের মধ্যে প্রশিক্ষণ ও কর্মসূচিতে অংশ নিতে হবে এবং অর্জিত ফলাফলের ভিত্তিতে স্থায়ী নিয়োগ দেওয়া হবে।
২. লিখিত পরীক্ষার আগে কোনো কাগজপত্র লাগবে না; উত্তীর্ণদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় মূল কপি জমা দিতে হবে।
৩. কোনো পরীক্ষায় অংশ নেয়ার জন্য টিএ/ডিএ প্রদান করা হবে না।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission