ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পাসেই সুযোগ, বাংলাদেশ নৌবাহিনীতে ১১০ জন নিয়োগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৯ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩তম থেকে ১৯তম গ্রেড পর্যন্ত মোট ১১০টি বিভিন্ন কারিগরি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৩ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

পদ ও পদসংখ্যা

নিয়োগ দেওয়া হবে বিভিন্ন কারিগরি পদে। সেগুলো হলো—

  • ড্রাফটসম্যান (গ্রেড–২) — ১টি
  • সহকারী লিডিংম্যান — ৮টি
  • হাইলি স্কিল্ড মিস্ত্রি — ১৪টি
  • হাইলি স্কিল্ড (গ্রেড–১) — ১২টি
  • হাইলি স্কিল্ড (গ্রেড–২) — ২২টি
  • স্কিল্ড গ্রেড — ২৫টি
  • সেমি স্কিল্ড (গ্রেড–১) — ২৩টি
  • সেমি স্কিল্ড (গ্রেড–২) — ৫টি

পদের ভেদে এসএসসি, এইচএসসি (কারিগরি) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বেতন দেওয়া হবে সরকারি নির্ধারিত স্কেল অনুযায়ী, যা ৮ হাজার ৫০০ টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর ৩০০×৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে।

আবেদন জমা দেওয়ার পর প্রার্থী একটি ব্যবহারকারী শনাক্ত নম্বর পাবেন।

আবেদন ফি

আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে খুদে বার্তার মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

আবেদন করা যাবে ৬ মে ২০২৬ পর্যন্ত।

প্রার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি জানতে নৌবাহিনীর প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশি নারী গার্মেন্টস কর্মী নেবে জর্ডান, থাকা-খাওয়া ফ্রি
জর্ডানের পোশাক কারখানায় ৩৫ জন দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। মেশিন অপারেটর পদে নিয়োগপ্রাপ্তদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১৩০ জর্ডানিয়ান দিনার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার ৮৫০ টাকা। বোয়েসেলের মাধ্যমে জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ১৭ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি অন্তত দুটি মেশিন চালানোর দক্ষতাও থাকতে হবে। আবেদনকারীদের বয়স ও যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী নারী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে। মেশিন অপারেটর হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া নির্ধারিত দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন ও যেসব সুবিধা পাবেন নির্বাচিত কর্মীরা মাসে মূল বেতন পাবেন ১৩০ জর্ডানিয়ান দিনার। ২০ নভেম্বরের বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২২ হাজার ৮৫০ টাকা। বেতনের পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে কর্মীদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করা হবে। চাকরিতে যোগ দিতে বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়ার বিমানভাড়া এবং তিন বছরের চুক্তি শেষে দেশে ফেরার বিমানভাড়াও বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এ ছাড়া বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন কর, ভ্যাট, নিবন্ধন ফি, জীবনবিমা ও ওয়েজ আর্নার্স কল্যাণ ফিসহ নিয়োগসংক্রান্ত অন্যান্য খরচও নিয়োগকর্তা বহন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কাজের সময় ও চুক্তির মেয়াদ নিয়োগপ্রাপ্তদের প্রতিদিন আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। অতিরিক্ত সময় কাজ করার সুযোগ থাকলেও ওভারটাইম হবে ঐচ্ছিক। চাকরির প্রাথমিক চুক্তির মেয়াদ তিন বছর। পরবর্তী সময়ে চুক্তি নবায়নের সুযোগও রয়েছে। সাক্ষাৎকার ও প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ২০ নভেম্বর সকাল ৮টার মধ্যে ঢাকার মিরপুরের দারুস সালাম রোডে অবস্থিত মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার ও দক্ষতা যাচাই পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলা হয়েছিল। সাক্ষাৎকারের সময় চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট, পাসপোর্টের ছবিযুক্ত অংশের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখতে বলা হয়েছিল। বর্তমানে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেই প্রতিষ্ঠানের পরিচয়পত্রও সঙ্গে নেওয়ার নির্দেশনা ছিল। এ ছাড়া মেডিকেল পরীক্ষা বাবদ ১ হাজার টাকা, পিডিও প্রশিক্ষণের জন্য ৩০৫ টাকা, আঙুলের ছাপের জন্য ২০০ টাকা এবং অঙ্গীকারনামার স্ট্যাম্প বাবদ ৫০০ টাকা প্রাথমিকভাবে জমা দেওয়ার কথা ছিল। তবে চূড়ান্তভাবে জর্ডানে যাওয়ার জন্য নির্বাচিত কর্মীদের এসব খরচ নিয়োগকর্তা পরিশোধ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এখনো কি আবেদন করা যাবে? নিয়োগ বিজ্ঞপ্তিতে সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০ নভেম্বর। ফলে নির্ধারিত তারিখ ইতিমধ্যে পেরিয়ে যাওয়ায় এই নিয়োগে নতুন করে আবেদন করার সুযোগ আছে কি না, তা নিশ্চিত নয়। জর্ডানে গার্মেন্টস খাতে কাজ করতে আগ্রহী নারীদের পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে বোয়েসেলের সরকারি ওয়েবসাইট এবং অনলাইন নিয়োগ পোর্টাল অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বোয়েসেলের ওয়েবসাইট: https://boesl.gov.bd/ অনলাইন নিয়োগ পোর্টাল: https://brms.boesl.gov.bd/ আরটিভি/এসকে
বাংলাদেশি নারী গার্মেন্টস কর্মী নেবে জর্ডান, থাকা-খাওয়া ফ্রি
৮ম শ্রেণি পাসে চাকরি দিচ্ছে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস। রাজেন্দ্রপুর সেনানিবাসে অসামরিক পদে ২ জনকে নিয়োগ দেয়া হবে। এ নিয়োগে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর। প্রতিষ্ঠানের নাম: মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস পদের নাম: বাবুর্চি পদের সংখ্যা: ২ আবেদন ফি: ২০০ টাকা আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারির (এমওডিসি) এই https://modcr.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা ১৮ নভেম্বর, সকাল ১০টা থেকে শুরু করে আগামী ৩০ নভেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আরটিভি/এসকে
৮ম শ্রেণি পাসে চাকরি দিচ্ছে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি
৩৩২ জনকে নিয়োগ দেবে বেপজা, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৩ পদে ৩৩২ জনকে নিয়োগ দেওয়া হবে।
৩৩২ জনকে নিয়োগ দেবে বেপজা, অষ্টম শ্রেণি পাসেও আবেদনের সুযোগ
৬ জেলায় নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। আগ্রহীরা আগামী ২৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
৬ জেলায় নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, লাগবে যে যোগ্যতা
ওয়ালটনে এসএসসি পাসেই চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
ওয়ালটনে এসএসসি পাসেই চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ নানান সুবিধা
আরও পড়ুন
নিউইয়র্কে সরকারি চাকরি, প্রস্তুতির জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশন
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য বড় সুখবর
নতুন কাঠামোয় আজ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা
সরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত