জনবল নিয়োগের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একাধিক পদে ১০ জনকে নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয়টি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জাতীয় বিশ্ববিদ্যালয়:
পদের সংখ্যা: ১০
পদের নাম: অধ্যাপক
বিভাগ ও পদের সংখ্যা: ইংরেজি (১), কম্পিউটার সায়েন্স (১)
বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)।
পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ ও পদের সংখ্যা: আইন (১), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১)
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)।
পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ ও পদের সংখ্যা: ইংরেজি (১), শিক্ষা (১), হিসাববিজ্ঞান (১), আইন (১), পরিসংখ্যান (১), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (১)
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
আবেদন ফি: ২০০ টাকা (সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পে স্লিপের মাধ্যমে জমা দিতে হবে)।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরটিভি/এসকে





