নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, আবেদনের সময় শেষ ২৫ জুন

আরটিভি নিউজ

বুধবার, ১০ জুন ২০২৬ , ০৮:০৫ পিএম


নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, আবেদনের সময় শেষ ২৫ জুন
ফাইল ছবি

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড অ্যাকাউন্টস পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৯ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে যা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড
পদের নাম: ম্যানেজার- অ্যাকাউন্টস
পদসংখ্যা: নির্ধারিত নয় 

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে এমবিএ/এমকম/এমবিএস
অন্যান্য যোগ্যতা: অ্যাকাউন্টিং সফটওয়্যার, এমএস এক্সেল এবং ইআরপি সিস্টেমে ভালো দখল। দেশের কর ও ভ্যাট আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর 

কর্মস্থল: ঢাকা (দক্ষিণ কেরানীগঞ্জ)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মচারী এবং পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য পরিষেবা, ভ্রমণ ভাতা, মোবাইল বিল। 
 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৬ 

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission