১৩তম থেকে ১৯তম গ্রেডে ‘বেসামরিক কর্মচারী (কারিগরি)’ ৮টি পদে ১১০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকেই আবেদন শুরু হয়েছে এবং ৬ মে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
একনজরে দেখে নিন নিয়োগ বিজ্ঞপ্তিটি
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের সংখ্যা: ৮ পদে ১১০ জন
আবেদন ফি: প্রার্থীকে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬-৮ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর এই https://bndcp.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর এবং অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৬ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরটিভি/এমএইচজে



