ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৫১ পদে চাকরির সুযোগ, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৬ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ১৪ থেকে ২০ গ্রেডের ১২টি ক্যাটাগরিতে মোট ৫১টি শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ—

১. পদের নাম: ফটোজিওলজিক টেকনিশিয়ান
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা

২. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ০৩
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা

৩. পদের নাম: পরীক্ষাগার সহকারী
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৬
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা

৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৩
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৬. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৩
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. পদের নাম: জাদুঘর পরিচারক
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৮. পদের নাম: ড্রাইভার গ্রেড-২
পদসংখ্যা: ০৫
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৯. পদের নাম: ড্রিলিং এসিসটেন্ট গ্রেড-২
পদসংখ্যা: ০৬
বেতন স্কেল: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা

১০. পদের নাম: পরীক্ষাগার পরিচারক
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা

১১. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৫
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

১২. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ০৫
বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

বয়সসীমা

০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

তবে ৪, ৫ ও ৬ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে সংশ্লিষ্ট অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে কমপক্ষে দুই বছর ধরে স্থায়ী বা অস্থায়ীভাবে কর্মরত কর্মচারীকে বোঝানো হয়েছে।

আরও পড়ুন

আবেদন ফি

১–৮ নম্বর পদের জন্য: ১০০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা (মোট ১১২ টাকা)
৯–১২ নম্বর পদের জন্য: ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা (মোট ৫৬ টাকা)

অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন শুরু: ০৮ এপ্রিল ২০২৬, সকাল ১০টা
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) কর্মকর্তা ও সহকারী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটিতে দুটি পদে মোট দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর ২০২৬। ডব্লিউএফপির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মনিটরিং অ্যাসিস্ট্যান্ট পদে রাঙামাটি এবং কমিউনিটি ফিডব্যাক মেকানিজম (সিএফএম) অফিসার পদে কক্সবাজারে একজন করে নিয়োগ দেওয়া হবে। উভয় পদই পূর্ণকালীন এবং সার্ভিস কন্ট্রাক্টের আওতাভুক্ত। ১. পদের নাম: মনিটরিং অ্যাসিস্ট্যান্ট   পদসংখ্যা: ১টি কর্মস্থল: রাঙামাটি চুক্তির মেয়াদ: ১২ মাস শিক্ষাগত যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, সামাজিক বিজ্ঞান, মানবিক বিভাগ বা সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: মনিটরিং ও মূল্যায়ন-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজিতে লেখা ও বলায় দক্ষতা থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামে প্রচলিত অন্তত একটি ভাষা জানা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। দায়িত্ব: নির্ধারিত এলাকায় খাদ্য ও অন্যান্য সহায়তা বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ, বিতরণ করা পণ্যের পরিমাণ ও মান যাচাই, কর্মসূচির তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রতিবেদন তৈরি করতে হবে। পাশাপাশি সহযোগী সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয়, মাঠপর্যায়ের কার্যক্রমের উন্নয়নে পরামর্শ এবং জরুরি খাদ্যসহায়তা কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে। ২. পদের নাম: কমিউনিটি ফিডব্যাক মেকানিজম (সিএফএম) অফিসার  পদসংখ্যা: ১টি কর্মস্থল: কক্সবাজার চুক্তির মেয়াদ: ১১ মাস শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, যোগাযোগ, তথ্য ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: গ্রাহকসেবা, সুরক্ষা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে জবাবদিহি নিশ্চিত করা কিংবা কমিউনিটি ফিডব্যাক মেকানিজম-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের সামগ্রিক অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যবস্থাপনা বা তদারকিসংশ্লিষ্ট পেশাগত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই তিন বছরের অভিজ্ঞতার মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের কোনো সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা কিংবা মানবিক সহায়তা, উন্নয়ন কার্যক্রম বা কল সেন্টার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে। চাটগাঁইয়া বা রোহিঙ্গা ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দায়িত্ব: কমিউনিটির অভিযোগ, মতামত ও প্রশ্ন গ্রহণ, নথিভুক্তকরণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এবং সমাধানের অগ্রগতি নিশ্চিত করতে হবে। সংবেদনশীল অভিযোগ, অনিয়ম, দুর্নীতি ও যৌন শোষণ-সংক্রান্ত অভিযোগ গোপনীয়তার সঙ্গে নির্ধারিত পদ্ধতিতে ব্যবস্থাপনা করতে হবে। পাশাপাশি তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, সংশ্লিষ্ট সংস্থা ও অংশীদারদের সঙ্গে সমন্বয় এবং কর্মীদের প্রশিক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করতে হবে। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ডব্লিউএফপির অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।  আবেদন শেষ: আবেদন করার সময়সীমা ২৬ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত। আবেদনের সময় সিভি ও কভার লেটার জমা দিতে হবে। প্রাথমিক পর্যায়ে পাসপোর্ট, শিক্ষাগত সনদ বা সুপারিশপত্রের মতো অতিরিক্ত কাগজপত্র বাধ্যতামূলক নয়; পরবর্তী সময়ে এসব নথি চাওয়া হতে পারে। আবেদনকারীর দেওয়া সব তথ্য ও নথি যাচাই করা হবে। তথ্যে অসংগতি পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হতে পারে। আবেদন করতে ডব্লিউএফপির নিয়োগ পোর্টাল দেখুন। আরটিভি/এসকে
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
ওয়ালটনে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ওয়ালটনে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯টি পদে ১৭ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত।
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৪টি বিভাগে ‌‌‘আবাসিক মেডিকেল অফিসার’ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, থাকা-খাওয়া ফ্রি
সিকিউরিটি গার্ড পদে ২৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। অষ্টম শ্রেণি পাস পুরুষ প্রার্থীদের এই পদে আবেদনের আহ্বান জানানো হয়েছে। আগ্রহীরা ২৫ অক্টোবরের মধ্যে সরাসরি অথবা কুরিয়ারের আবেদন করতে পারবেন।  নির্বাচিতদের মাসে ১০ হাজার টাকা বেতনের পাশাপাশি সম্পূর্ণ ফ্রি থাকা-খাওয়া, প্রভিডেন্ট ফান্ড, ২ ঈদে বোনাসসহ কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট দেওয়া হবে। পদের নাম ও বিবরণ প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন পদের নাম: সিকিউরিটি গার্ড পদসংখ্যা: ২৫ দায়িত্বসমূহ প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত ও সুন্নাহসম্মত জীবনযাপনে আগ্রহী হতে হবে। দায়িত্ব পালনে সতর্ক, সৎ, আমানতদার ও দায়িত্বশীল হতে হবে। প্রতিষ্ঠানের প্রবেশপথ ও নির্ধারিত পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হতে হবে। ব্যক্তি, যানবাহন ও মালামাল প্রবেশ ও বাহির্গমনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিষ্ঠানের সম্পদ, যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ সামগ্রীর নিরাপত্তা ও যথাযথ হেফাজত নিশ্চিত করতে হবে। সন্দেহজনক বিষয় বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ডিউটির সময় কর্মস্থলে উপস্থিত থাকা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। শিক্ষক-শিক্ষার্থী, প্রাতিষ্ঠানিক কর্মী ও দর্শনার্থীদের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস অভিজ্ঞতা: ২ বছর প্রার্থীর ধরন: পুরুষ বয়সসীমা: ২৫-৫০ বছর চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম বেতন: ১০,০০০ টাকা।  অন্যান্য সুবিধা: থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি, প্রভিডেন্ট ফান্ড, ২ ঈদে বোনাস ও কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট। কর্মস্থল: যেকোনো জেলা আবেদন যেভাবে: সরাসরি/কুরিয়ার আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট-৬২, রোড-৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২। আবেদনের সময়সীমা: ২৫ অক্টোবর ২০২৬ আরটিভি/এসআর
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, থাকা-খাওয়া ফ্রি
আরও পড়ুন
বিমান বাহিনীতে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে
এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ