নিয়োগ দিচ্ছে আকিজ বশির গ্রুপ, অবিবাহিতদের জন্য থাকছে হোস্টেল সুবিধা

আরটিভি নিউজ

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৬:৩১ পিএম


নিয়োগ দিচ্ছে আকিজ বশির গ্রুপ, অবিবাহিতদের জন্য থাকছে হোস্টেল সুবিধা
ছবি: সংগৃহীত

আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন (অ্যালুমিনিয়াম প্রজেক্ট) বিভাগ ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
পদের নাম: ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার
বিভাগ: প্রোডাকশন (অ্যালুমিনিয়াম প্রজেক্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন বিষয়ে ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: অ্যালুমিনিয়াম এক্সট্রুশন, ফ্যাব্রিকেশন প্রক্রিয়া, উৎপাদন পরিকল্পনা, সময়সূচি নির্ধারণ এবং ফিনিশিং প্রক্রিয়া সম্পর্কে মৌলিক ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: হবিগঞ্জ (মাধবপুর)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, অবিবাহিতদের জন্য ছাত্রাবাস, ছুটিকালীন যাতায়াত ভাতা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৬

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission