যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এজিএম/ডিজিএম (সেলস) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ
পদের নাম: এজিএম/ডিজিএম (সেলস)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সেলস লিডারশিপ ও দল পরিচালনায় দক্ষতা। বাণিজ্যিক এবং আর্থিক প্রজ্ঞা, মাইক্রোসফট অফিস, সিআরএম, এবং ইআরপিতে পারদর্শিতা।
অভিজ্ঞতা: ১০ থেকে ১৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুবিধাদি
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৬
আরটিভি/এমএস



