সমাজসেবা অধিদপ্তরে ২২ পদে ১৮১ জনের চাকরির সুযোগ

আরটিভি অনলাইন ডেস্ক

শুক্রবার, ১১ মে ২০১৮ , ১১:৪৩ এএম


সমাজসেবা অধিদপ্তরে ২২ পদে ১৮১ জনের চাকরির সুযোগ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের ২২টি পদে ১৮১ জনকে নিয়োগ দেয়া হবে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  

শিক্ষক হিসেবে পাঁচজনের নিয়োগ হবে। প্রার্থীকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে দুইজনের নিয়োগ হবে। প্রার্থীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

শিক্ষক পদে আলাদা করে আরও চারজনের নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

ধর্মীয় শিক্ষক হিসেবে জনবল নিয়োগ হবে একজনের। প্রার্থীকে আলিম পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

নার্স পদে জনবল নেয়া হবে ১৪ জন। প্রার্থীকে এসএসসি কিংবা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

থার্মোফরম অপারেটর পদে চারজনের নিয়োগ হবে। প্রার্থীকে এসএসসি কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গাড়িচালক হিসেবে নিয়োগ হবে একজনের। প্রার্থীকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২২ জনের নিয়োগ হবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সমাজকর্মী (পৌর) পদে ১৩ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সমাজকর্মী (ইউনিয়ন) হিসেবে জনবল নেয়া হবে ৩২ জন। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শরীরচর্চা প্রশিক্ষক কাম শিক্ষক পদে একজনের নিয়োগ হবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ট্রেড ইন্সট্রাকটর পদে দুইজন নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

স্টোরকিপার পদে দুইজনকে নেয়া হবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

হিয়ারিং এইড টেকনিশিয়ান পদে নিয়োগ হবে দুইজনকে। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

কেয়ারটেকার পদে একজনের নিয়োগ হবে। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পাম্পচালক পদে নিয়োগ হবে একজনকে। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

কারিগরি প্রশিক্ষক (উপজেলা) পদে ‍বিষয়ভিত্তিক প্রশিক্ষক নেয়া হবে। বিষয়ের নাম ও পদের সংখ্যা নিচে দেয়া হলো। 

পদসংখ্যা: কম্পিউটার-৫, মোবাইল ও ডিভিডি-২, সেলাই ও উলবুনন-৪, বাঁশ ও বেত-১, বৈদ্যুতিক হাউজিং ওয়ারিং-২, ওয়েল্ডিং-১, নার্সারি-১, মৎস্য, পোল্ট্রি-২, মৌমাছি চাষ-১, বাটিক-বুটিক-২, আচার তৈরি-১ জনসহ মোট ২২ জন

উপরোক্ত পদে এসএসসি  কিংবা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

অফিস সহায়ক পদে আটজনের নিয়োগ হবে।  প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ দেয়া হবে ছয়জনের। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই হবে।

পরিচ্ছন্নতা কর্মী পদে চারজনের নিয়োগ হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হলেই হবে।

আয়া হিসেবে দুইজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বাবুর্চি পদে নিয়োগ দেয়া হবে ৩২ জনকে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর বয়স ০১ মে ২০১৮ তারিখের মধ্যে ১৮-৩০ বছর হতে হবে। তবে কোটাধারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর‌্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম: আগ্রহীরা dss.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৪ মে ২০১৮

চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন। 

কেএইচ/ জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission